রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল: মামুনুল হক নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ছুঁল ৬৯১, নিখোঁজ আড়াই হাজার দেশজুড়ে বৃষ্টির আভাস, ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর মালয়েশিয়া প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল হাইকমিশন গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে অটোরিকশা চলাচলে আলাদা নীতিমালা হচ্ছে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার দেশের বাজারে আজ স্বর্ণ ও রুপার দাম কত? মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের ওপর ভারত নজর রাখছে: জয়সওয়াল রাতের আঁধারে গাছ উপড়ে ফেলায় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার, দিলেন ৪৮ ঘণ্টার আলটিমেটাম কলমাকান্দায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, যুবকের কারাদণ্ড বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়: এ্যানি কিশোর আসক্তির মামলা: ১৬৭০ কোটি ডলারে সমঝোতায় মেটা নেপালে বন্যা: প্রাণহানি ছাড়াল ৫০০, মর্গে ঠাঁই না থাকায় লাশ সরকারি ভবনে নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপুরে বর আসার আগেই হাজির প্রশাসন, বন্ধ হলো বাল্যবিবাহ নেপালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলার চাইল রেডক্রস দুটি উন্নয়ন প্রকল্পে জার্মানির ১৭২ কোটি টাকা অনুদান পাচ্ছে বাংলাদেশ

মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৮:১৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৮:১৬:৪০ পূর্বাহ্ন
মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদের নিজ কক্ষ থেকে মো. সায়েম (২০) নামের এক মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুন জামে মসজিদে এ ঘটনা ঘটে। সায়েমের মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছেন তাঁর পরিবার ও স্থানীয় লোকজন।
 

নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের আবদুল জব্বার মৃধার ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার এশার নামাজের সময় ঘনিয়ে এলে মো. ইউসুফ হাওলাদার নামের এক মুসল্লি মসজিদে আসেন। তিনি প্রথমে মুয়াজ্জিন সায়েমের থাকার কক্ষে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁর চিৎকারে অন্য মুসল্লি ও স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর পেয়ে নিহতের ভাই কামাল হোসেনসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা এই মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য আজ সকালে লাশ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’
 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল: মামুনুল হক

রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল: মামুনুল হক