আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশেও প্রায় প্রতিদিনই মূল্যবান ধাতু স্বর্ণের দাম ওঠানামা করছে। সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, আজ শনিবার (২৯ আগস্ট) দেশের বাজারে ভ্যাটসহ বাড়তি দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
সর্বশেষ গত মঙ্গলবার (২৫ আগস্ট) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়।
বাজুসের নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা, যা আগে ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৩ লাখ ৩ হাজার ১৮৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমান দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়।
