শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার দেশের বাজারে আজ স্বর্ণ ও রুপার দাম কত? মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের ওপর ভারত নজর রাখছে: জয়সওয়াল রাতের আঁধারে গাছ উপড়ে ফেলায় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার, দিলেন ৪৮ ঘণ্টার আলটিমেটাম কলমাকান্দায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, যুবকের কারাদণ্ড বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়: এ্যানি কিশোর আসক্তির মামলা: ১৬৭০ কোটি ডলারে সমঝোতায় মেটা নেপালে বন্যা: প্রাণহানি ছাড়াল ৫০০, মর্গে ঠাঁই না থাকায় লাশ সরকারি ভবনে নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপুরে বর আসার আগেই হাজির প্রশাসন, বন্ধ হলো বাল্যবিবাহ নেপালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলার চাইল রেডক্রস দুটি উন্নয়ন প্রকল্পে জার্মানির ১৭২ কোটি টাকা অনুদান পাচ্ছে বাংলাদেশ চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪০০ জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা লোডশেডিংয়ে অন্ধকারে ঘরে ঢোকার পথে সাপের কামড়, বৃদ্ধার মৃত্যু কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা প্রোগ্রামিং ভীতি দূর করতে জাবিপ্রবিতে ড. কায়কোবাদের বিশেষ সেমিনার

রাতের আঁধারে গাছ উপড়ে ফেলায় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার, দিলেন ৪৮ ঘণ্টার আলটিমেটাম

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৭:৫৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৭:৫৭:২০ পূর্বাহ্ন
রাতের আঁধারে গাছ উপড়ে ফেলায় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার, দিলেন ৪৮ ঘণ্টার আলটিমেটাম

সত্যম চক্রবর্তী, নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তারের কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
 

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার বাবনি এলাকায় ক্ষতিগ্রস্ত গাছগুলো পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্থানীয় প্রশাসনকে এই নির্দেশ দেন।

 

গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কলমাকান্দার বাবনি এলাকায় সড়কের পাশের প্রায় ৩৫টি রোপণ করা গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
 

এ ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তায় অসন্তোষ প্রকাশ করে ডেপুটি স্পিকার বলেন, ‘ঘটনার কয়েক দিন পার হয়ে গেলেও প্রশাসন এখনো অপরাধীদের শনাক্ত করতে পারেনি, যা অত্যন্ত হতাশাজনক। আমি প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিচ্ছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই গাছ হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।’

 

পরিদর্শন শেষে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘গাছ কেবল উদ্ভিদ নয়, এর মধ্যেও প্রাণ রয়েছে। যারা এ ধরনের অপরাধ করেছে, আমি তাদের মানসিকতার পরিবর্তনের জন্য দোয়া করি।’ পরিবেশ সুরক্ষা ও অক্সিজেন সরবরাহের পাশাপাশি একটি চারা গাছ বড় হয়ে উঠতে অনেক সময় ও পরিচর্যার প্রয়োজন হয় উল্লেখ করে তিনি বলেন, রাতের আঁধারে গাছগুলো উপড়ে ফেলা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় অপরাধ।

 

দুর্বৃত্তরা গাছ ধ্বংস করলেও বৃক্ষরোপণ কর্মসূচি থেমে থাকবে না জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, একই এলাকায় নতুন করে প্রায় ১ হাজার ২০০ গাছের চারা রোপণ করা হচ্ছে। ভবিষ্যতে এসব গাছের সুরক্ষা ও নিয়মিত পরিচর্যার ব্যবস্থা নিশ্চিত করা হবে।
 

গাছ রক্ষায় স্থানীয় জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই গাছগুলো শুধু সরকারি সম্পদ নয়, এগুলো আমাদের সবার পরিবেশের সুরক্ষা কবচ। তাই গাছ রক্ষায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার