শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর মালয়েশিয়া প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল হাইকমিশন গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে অটোরিকশা চলাচলে আলাদা নীতিমালা হচ্ছে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার দেশের বাজারে আজ স্বর্ণ ও রুপার দাম কত? মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের ওপর ভারত নজর রাখছে: জয়সওয়াল রাতের আঁধারে গাছ উপড়ে ফেলায় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার, দিলেন ৪৮ ঘণ্টার আলটিমেটাম কলমাকান্দায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, যুবকের কারাদণ্ড বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়: এ্যানি কিশোর আসক্তির মামলা: ১৬৭০ কোটি ডলারে সমঝোতায় মেটা নেপালে বন্যা: প্রাণহানি ছাড়াল ৫০০, মর্গে ঠাঁই না থাকায় লাশ সরকারি ভবনে নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপুরে বর আসার আগেই হাজির প্রশাসন, বন্ধ হলো বাল্যবিবাহ নেপালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলার চাইল রেডক্রস দুটি উন্নয়ন প্রকল্পে জার্মানির ১৭২ কোটি টাকা অনুদান পাচ্ছে বাংলাদেশ চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪০০ জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা

বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়: এ্যানি

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৫:৪৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৫:৪৫:১৮ অপরাহ্ন
বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়: এ্যানি

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন, বিরোধী দল আন্দোলনের নামে বিএনপিকে জিম্মি করতে চাইছে। তিনি বলেন, বাংলাদেশ যদি সব সময় আন্দোলনের ওপর থাকে, তাহলে দেশের উন্নয়ন থমকে যাবে। এ ধরনের আন্দোলন এলাকার জন্য যেমন ক্ষতিকর, তেমনি দেশের জন্যও ক্ষতিকর।
 

আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফ-এর ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিলেন, পরবর্তী ১৭ বছর ধরে তিনি দেশের চরম ক্ষতি করেছেন। এখন বিরোধী দল ভাবছে আন্দোলন করলে বিএনপি, তারেক রহমান এবং মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে পড়বেন; আর সেই সুযোগে জনগণ বাধ্য হয়ে ভোট দিয়ে তাদের ক্ষমতায় বসাবে। তবে সেই সুযোগ কাউকেই দেওয়া হবে না।’ এ জন্য দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।


সরকারের প্রতি বিরোধী দলের অসহযোগিতার অভিযোগ তুলে মন্ত্রী এ্যানি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আর যারা নির্বাচনে লড়াই করেছে, তারা এখন বিরোধী দল। অথচ যেদিন সরকার শপথ নিয়েছে, তারা সেদিন অনুষ্ঠানে উপস্থিত পর্যন্ত হয়নি, এমনকি কোনো সহযোগিতাও করেনি; বরং এখনো শুধু আন্দোলনের কথাই বলে যাচ্ছে।
 

শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং দেশের জনগণ অত্যাচার সহ্য করেছে। সবাই মিলে আন্দোলন করে আমরা দেশকে রক্ষা করেছি, গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। এখন আমাদের মূল কাজ হলো সেই অর্জনকে সুরক্ষা দেওয়া এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এই প্রক্রিয়ায় বিরোধী দলেরও ইতিবাচক সহযোগিতা প্রয়োজন।’
 

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিনসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর