শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর মালয়েশিয়া প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল হাইকমিশন গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে অটোরিকশা চলাচলে আলাদা নীতিমালা হচ্ছে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার দেশের বাজারে আজ স্বর্ণ ও রুপার দাম কত? মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের ওপর ভারত নজর রাখছে: জয়সওয়াল রাতের আঁধারে গাছ উপড়ে ফেলায় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার, দিলেন ৪৮ ঘণ্টার আলটিমেটাম কলমাকান্দায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, যুবকের কারাদণ্ড বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়: এ্যানি কিশোর আসক্তির মামলা: ১৬৭০ কোটি ডলারে সমঝোতায় মেটা নেপালে বন্যা: প্রাণহানি ছাড়াল ৫০০, মর্গে ঠাঁই না থাকায় লাশ সরকারি ভবনে নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপুরে বর আসার আগেই হাজির প্রশাসন, বন্ধ হলো বাল্যবিবাহ নেপালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলার চাইল রেডক্রস দুটি উন্নয়ন প্রকল্পে জার্মানির ১৭২ কোটি টাকা অনুদান পাচ্ছে বাংলাদেশ চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪০০ জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা

নেপালে বন্যা: প্রাণহানি ছাড়াল ৫০০, মর্গে ঠাঁই না থাকায় লাশ সরকারি ভবনে

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৫:৩৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৫:৩৯:৩৫ অপরাহ্ন
নেপালে বন্যা: প্রাণহানি ছাড়াল ৫০০, মর্গে ঠাঁই না থাকায় লাশ সরকারি ভবনে

নেপালে গত বুধবারের (২৬ আগস্ট) আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। স্রোতের তোড়ে বহু মানুষের মরদেহ ভেসে দূরের জেলাগুলোতে চলে যাওয়ায় প্রতিদিন উদ্ধার হচ্ছে নতুন নতুন লাশ। পুলিশ নিশ্চিত করেছে, এই ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। লাশের সংখ্যা এত বেশি যে স্থানীয় হাসপাতালগুলোর মর্গে পর্যাপ্ত জায়গা নেই। এ অবস্থায় লাশ রাখার জন্য আলাদা একটি সরকারি ভবন নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

 

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠমান্ডু থেকে প্রায় ১৮৬ কিলোমিটার দক্ষিণে চিতওয়ানে ২২১টি এবং প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে নওয়ালপরাসি পূর্ব এলাকা থেকে ১৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পানির প্রবল স্রোতে এসব মরদেহ দূরদূরান্ত থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, লাশের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোর মর্গে চরম সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে কর্তৃপক্ষ সাময়িকভাবে একটি সরকারি ভবনে লাশ রাখার ব্যবস্থা করেছে।
 

চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার গণেশ আরিয়াল বিবিসিকে বলেন, ‘উদ্ধার হওয়া অনেক লাশের অবস্থাই ভালো নেই। পচন ধরায় সেগুলো সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা কঠিন হয়ে পড়েছে।’ এমন পরিস্থিতিতে নিহতদের পরিচয় শনাক্ত করা এবং লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা এখন কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর