শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপুরে বর আসার আগেই হাজির প্রশাসন, বন্ধ হলো বাল্যবিবাহ নেপালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলার চাইল রেডক্রস দুটি উন্নয়ন প্রকল্পে জার্মানির ১৭২ কোটি টাকা অনুদান পাচ্ছে বাংলাদেশ চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪০০ জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা লোডশেডিংয়ে অন্ধকারে ঘরে ঢোকার পথে সাপের কামড়, বৃদ্ধার মৃত্যু কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা প্রোগ্রামিং ভীতি দূর করতে জাবিপ্রবিতে ড. কায়কোবাদের বিশেষ সেমিনার সেপ্টেম্বরে আসতে পারে স্থানীয় নির্বাচনের তফসিল, ভোট নভেম্বরের শেষে: সিইসি সৌরবিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে চীন: ইয়াও ওয়েন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান সফরে কাতারের প্রধানমন্ত্রী নেপালে আকস্মিক বন্যা: সাত মিনিট আগের ভূমিকম্প ঘিরেই যত রহস্য ইউনিয়ন পরিষদ কক্ষে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬, নিখোঁজ কয়েক শ মানুষ বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৫ ব্র্যান্ডের ঘি-বাটার অয়েল বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:১৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:১৬:৩২ অপরাহ্ন
নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী নভেম্বরে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম কাউন্সিল বৈঠকের ফাঁকে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

 

কূটনৈতিক সূত্রে জানা যায়, বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে নিজেদের প্রস্তুতির কথা জানান।
 

দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতার মাত্রায় সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরা হয়।
 

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ আলোচনা চলাকালেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন যে আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।

 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান