সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন

দুর্গাপুরে বর আসার আগেই হাজির প্রশাসন, বন্ধ হলো বাল্যবিবাহ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১১:৪০:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১১:৪০:০১ পূর্বাহ্ন
দুর্গাপুরে বর আসার আগেই হাজির প্রশাসন, বন্ধ হলো বাল্যবিবাহ

সত্যম চক্রবর্তী, নেত্রকোনাঃ নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামে অভিযান চালিয়ে বিয়ের ঠিক আগমুহূর্তে এটি বন্ধ করা হয়। এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি মুচলেকা আদায় করা হয়।

 

স্থানীয় ও অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেরনখলা গ্রামের ওই কিশোরীর বিয়ের জন্য বাড়িতে পুরোদমে প্রস্তুতি চলছিল। বাড়ির প্রবেশপথে নির্মাণ করা হয়েছিল দৃষ্টিনন্দন তোরণ। মেহমানদের খাওয়াদাওয়াসহ সব আয়োজনই সম্পন্ন। কনে সেজে বসেছিল ওই কিশোরী, কেবল বরযাত্রী আসার অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। প্রশাসন হাজির হওয়ার পরই বিয়ের আনন্দে ভাটা পড়ে।

 

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে কনের জন্মনিবন্ধন ও অন্যান্য কাগজপত্র তলব করেন। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হন যে কনের বর্তমান বয়স মাত্র ১৪ বছর তিন মাস। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী তিনি তৎক্ষণাৎ বিয়ের সব কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন।
 

বাল্যবিবাহ আয়োজনের অপরাধে কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে, ওই কিশোরী প্রাপ্তবয়স্ক (১৮ বছর) না হওয়া পর্যন্ত কোনোভাবেই বিয়ে দেওয়া যাবে না—এই শর্তে কনের বাবার কাছ থেকে লিখিত মুচলেকা আদায় করে প্রশাসন।

 

বাল্যবিবাহ বন্ধের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহের তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই। কাগজপত্র যাচাই করে কনের অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিয়েটি বন্ধ করে দিই।’
 

বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে এটি প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানানোরও অনুরোধ করেন এই কর্মকর্তা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি

খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি