রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১১:২০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১১:২০:১৮ পূর্বাহ্ন
চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) দক্ষিণ আজিবপুর সরদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৭ আগস্ট ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
 

অভিযুক্ত ব্যক্তির নাম আমিরুল (৩৮)। তিনি ফরিদপুরের কোতোয়ালি থানার আবু ফকিরের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আমিরুল এবং ধর্ষণের শিকার শিশুর নানিরা দক্ষিণ আজিবপুর সরদারপাড়া এলাকার মসজিদসংলগ্ন হাজী গোলজার মিয়ার বাড়ির ভাড়াটিয়া। অভিযুক্ত ব্যক্তি ওই বাড়ির দ্বিতীয় তলায় এবং শিশুর নানিরা নিচতলায় বসবাস করেন।
 

ঘটনার দিন সকালে ভুক্তভোগী শিশুটি নিচতলায় খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী ভাড়াটিয়া আমিরুল শিশুটিকে চকলেট ও ১০ টাকার নোটের লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। সারাদিন বিষয়টি জানাজানি না হলেও সন্ধ্যার দিকে শিশুর শারীরিক অবস্থার অবনতি ও অন্যান্য উপসর্গ দেখে পরিবারের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি পুরো ঘটনা খুলে বলে।
 

এরপর দ্রুত তাকে অসুস্থ অবস্থায় খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।

 

ঘটনার তদন্ত কর্মকর্তা ও সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহ জানান, গত ২৭ আগস্ট ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘অভিযুক্তকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই তাকে আইনের আওতায় আনা হবে।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার