শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত পরীক্ষা, নতুন তারিখ ১৬ অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, ইন্টারনেট বন্ধ মহালয়া আজ, ১৬ অক্টোবর ষষ্ঠীপূজায় শুরু দুর্গোৎসব প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক হীড বাংলাদেশে চাকরি, মাসিক বেতন ৪০ হাজার টাকা বসনিয়ায় অনিয়মিত সীমান্ত পারাপারে শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশ বাঘাইছড়ির ইমামপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী মঙ্গলে বাতাসের ক্ষয়ে তৈরি পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করল কিউরিওসিটি বিশ্ব ডিম দিবস আজ, ৩০ বছরে পা দিল দিবসটি আ. লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশের পোস্টাল ভোটিং মডেল নিতে চায় নেপাল ও শ্রীলঙ্কা বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ ৮ কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারে পুলিশের সমন্বিত অভিযান সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তি রুখবে নতুন শ্রমিক কমিটি: রিজভী বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ফ্যাসিস্টদের পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৩:৪৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৩:৪৪:৫৬ অপরাহ্ন
ফ্যাসিস্টদের পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

দেশে এখনো মুখোশধারী অনেকেই ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

আইনমন্ত্রী বলেন, ‘দেশে যাতে ফ্যাসিবাদ আর কখনো ফিরে আসতে না পারে, সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এ জন্য বিরোধিতার জন্য বিরোধিতা করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের কল্যাণে একটি টেকসই রোডম্যাপ তৈরি করতে হবে।’
 

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের প্রশংসা করার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ষড়যন্ত্র নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

 

ভবিষ্যতের রাষ্ট্রকাঠামো কেমন হওয়া উচিত, সে বিষয়ে ইঙ্গিত দিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘দেশকে গণতন্ত্র ও আইনের শাসনের স্বাদ দিতে এমন একটি রাষ্ট্র গঠনের দিকে আমাদের যেতে হবে, যেখানে ভবিষ্যতে কেউ যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে।’
 

বর্তমান সরকারের কাজের স্বচ্ছতা নিশ্চিতে সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘সরকার কোনো ভুল করলে আপনারা তা আঙুল দিয়ে দেখিয়ে দেবেন।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে