মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ও কার্গো জাহাজে ইউক্রেনের হামলার দাবি চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার গোপালগঞ্জে পাঁচ দিনে বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৫ নেতার পদত্যাগ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামছে ১১ দল টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জানালা ভেঙে পালালেন নারী টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২ জামায়াতসহ বিভিন্ন দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি এখন ১ লাখ ৯৪ হাজার টাকা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক দুই দশকের বেশি সময় পর আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী রমজান সামনে রেখে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪ ঢাকাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রমজানের তিন মাস আগেই ছোলার দাম বাড়তি, আরও বৃদ্ধির শঙ্কা বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, সাক্ষাৎকারের জন্য মনোনীত আরও ৭০ জন টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুরের পর আগুন আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার বাংলাদেশি হয়েও মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিক হিসেবে বন্দি শাহ জামাল, ১১ বছর ধরে অপেক্ষায় পরিবার

জাবিপ্রবিতে ‘শহীদ আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি’ ফুটবল: চ্যাম্পিয়ন গণিত, রানার্সআপ সমাজকর্ম

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১০:১৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১০:১৩:৫৬ অপরাহ্ন
জাবিপ্রবিতে ‘শহীদ আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি’ ফুটবল: চ্যাম্পিয়ন গণিত, রানার্সআপ সমাজকর্ম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘শহীদ আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’–এর শিরোপা জিতেছে গণিত বিভাগ। 
 
মঙ্গলবার (২৫ আগস্ট) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা ২-১ গোলে সমাজকর্ম বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ফাইনাল ম্যাচ ঘিরে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর। দুপুর গড়িয়ে বিকেল হতেই মাঠের চারপাশে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থীরা।
 
খেলার শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে প্রথমার্ধেই বাজিমাত করেন গণিত বিভাগের ৭ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড মো. জাহিদুল ইসলাম (হামিম)। তাঁর জোড়া গোলের সুবাদেই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গণিত বিভাগ।
 
ম্যাচের ১৩ মিনিটে দারুণ এক শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে প্রথম লিড এনে দেন হামিম। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ২৪ মিনিটে আবারও ঝলক দেখান তিনি, আদায় করে নেন নিজের ও দলের দ্বিতীয় গোল। 
 
২-০ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে সমাজকর্ম বিভাগ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে তারা একটি গোল শোধ করতে সক্ষম হয়। সমাজকর্মের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন রাকিব।
 
এরপর ম্যাচে সমতা ফেরাতে তারা আপ্রাণ চেষ্টা চালালেও গণিত বিভাগের রক্ষণভাগের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিজয়ের উল্লাসে মেতে ওঠে গণিত বিভাগের খেলোয়াড় ও সমর্থকেরা।
 
খেলা শেষে মাঠেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাইনালে জোড়া গোল করে দলের জয়ে মূল ভূমিকা রাখায় 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন গণিত বিভাগের হামিম। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকের হাতেও বিশেষ ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর চ্যাম্পিয়ন গণিত বিভাগ এবং রানার্সআপ সমাজকর্ম বিভাগের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিরা।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। তিনি তাঁর বক্তব্যের শুরুতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, "পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে সুস্থ ধারার ক্রীড়াচর্চা অব্যাহত রাখতে হবে।"
 
ক্রীড়া দপ্তরের (শরীরচর্চা ও শিক্ষা বিভাগ) ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. সারোয়ার জাহান ও মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
সবশেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ট্রফি উঁচিয়ে আনন্দ-উচ্ছ্বাস এবং ফটোসেশনের মধ্য দিয়ে পর্দা নামে এবারের টুর্নামেন্টের।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ও কার্গো জাহাজে ইউক্রেনের হামলার দাবি

লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ও কার্গো জাহাজে ইউক্রেনের হামলার দাবি