সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বিশ্বাসঘাতকতা’ করেছে সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা সিজেপির বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাফুফে চাঁদপুরে ২ হাজার ইয়াবাসহ টেকনাফের মা-ছেলে গ্রেপ্তার জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী লীগ আমলে মাফিয়া শ্রেণির উত্থান হয়েছিল’: স্থানীয় সরকারমন্ত্রী মেহেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন ইউপি সদস্য জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন আহ্বায়ক মাসুদ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতের বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন গঠন এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাংবাদিকসহ ৯ জনের নোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধননোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধন ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দুর্ঘটনাগ্রস্ত শিক্ষার্থী অতসী সরকারের চিকিৎসায় সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লোয়ার ডেপথ’

বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাফুফে

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৪৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৪৭:৪৩ অপরাহ্ন
বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাফুফে

বাংলাদেশের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ লক্ষ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে শিগগিরই আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
 

আজ সোমবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাফুফে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু প্রীতি ম্যাচই নয়, ভবিষ্যতে ব্রাজিলের যেকোনো ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা হবে ওই বৈঠকে।

 

সম্ভাব্য এই সফরের সুযোগ-সুবিধা যাচাই করতে গতকাল রোববার দুপুরে ঢাকায় আসে সিবিএফের একটি প্রতিনিধিদল। তারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে। পাশাপাশি তারা রাজধানীর বেশ কয়েকটি আবাসিক হোটেলও ঘুরে দেখে।
 

পরিদর্শন শেষে ঢাকার দুই স্টেডিয়ামের মাঠ ও সংশ্লিষ্ট অবকাঠামো ব্রাজিল জাতীয় দলের জন্য গ্রহণযোগ্য বলে মত দিয়েছে প্রতিনিধিদলটি। তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং প্রবেশ ও বের হওয়ার ফটকের নিরাপত্তাব্যবস্থাসহ কয়েকটি জায়গায় উন্নয়নের তাগিদ দিয়েছে তারা। প্রতিনিধিদলের মতে, এসব সংস্কারকাজ অল্প সময়ের মধ্যেই শেষ করা সম্ভব।

 

সংক্ষিপ্ত সফর শেষে আজ সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ছেড়েছে সিবিএফ প্রতিনিধিদল। চলতি সপ্তাহের মধ্যেই ঢাকা সফরের পর্যবেক্ষণ ও সুপারিশ তারা আনুষ্ঠানিকভাবে সিবিএফের কাছে জমা দেবে।
 

সফরের শেষ পর্যায়ে সিবিএফ প্রতিনিধিদল ও বাফুফে কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অবকাঠামো ও মাঠের উন্নয়ন, যৌথ কোচিং কর্মসূচি, ক্রীড়াবিজ্ঞান এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই ফেডারেশনের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া নিজস্ব উদ্যোগে জাতীয় স্টেডিয়ামের মাঠ সংস্কারে বাফুফের পদক্ষেপ সিবিএফ প্রতিনিধিদলের প্রশংসা কুড়িয়েছে। স্টেডিয়ামের বাকি অবকাঠামো আন্তর্জাতিক মানের করতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বাফুফের।
 

বাংলাদেশের ব্রাজিল–সমর্থকদের উন্মাদনা নিয়েও কথা বলেছেন প্রতিনিধিদলের সদস্যরা। তাঁরা জানিয়েছেন, ব্রাজিল দল বাংলাদেশে এলে এখানকার সমর্থকদের কাছ থেকেও বিপুল ভালোবাসা পাবে বলে তাঁরা আশাবাদী।

 

বিভিন্ন গণমাধ্যমে ৫ বা ৬ অক্টোবর সম্ভাব্য ম্যাচের তারিখ হিসেবে গুঞ্জন থাকলেও বাফুফের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো দিনের কথা বলা হয়নি। বাফুফে আপাতত ব্রাজিলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিচ্ছে। ম্যাচটি মাঠে গড়াবে কি না, তা নির্ভর করবে দুই ফেডারেশনের পরবর্তী আলোচনা ও সিবিএফের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‘বিশ্বাসঘাতকতা’ করেছে সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা সিজেপির

‘বিশ্বাসঘাতকতা’ করেছে সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা সিজেপির