বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’, নিয়োগ হবে এসএসসির মাধ্যমে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’ সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি, বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক আবরারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই টঙ্গীবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:২৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:২৯:৫৯ পূর্বাহ্ন
জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম জনভোগান্তি সৃষ্টি হয়েছে। এই সড়ক সংস্কারের দাবিতে বিশাল মানববন্ধন ও লংমার্চ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
 

গতকাল রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় জগন্নাথপুর পৌরসভার সামনে ‘দক্ষিণ জগন্নাথপুর গণদাবি পরিষদ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনের আগে কাতিয়া, পাইলগাঁও, কুবাজপুর, রমাপতিপুর, দোস্তপুর, ইছগাঁও, ঘোষগাঁও ও টিয়ারগাঁও গ্রামের সাধারণ মানুষ যৌথভাবে শিবগঞ্জ বাজার থেকে একটি লংমার্চ শুরু করেন। লংমার্চটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জগন্নাথপুর পৌর পয়েন্টে এসে মানববন্ধনে মিলিত হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন দক্ষিণ জগন্নাথপুর গণদাবি পরিষদের আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মাসুম আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম নেতা হাফিজ আখতারুজ্জামান রিয়াদ।
 

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় এই এলাকার হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসায় যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘব করে স্বস্তি ফিরিয়ে আনতে অবিলম্বে সড়কটি সংস্কারের জোর দাবি জানান তাঁরা। এ বিষয়ে প্রশাসনসহ সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
 

মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা দরছ উদ্দিন, শিবগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবদুল বাছিত সুমন, কুবাজপুর হজরত ফাতিমা (রা.) একাডেমির পরিচালক হাফিজ আবু তাহের, কুবাজপুরের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মো. জেবুল মিয়া, ঘোষগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন ও সহকারী শিক্ষক মো. জিকরুল আলম।
 

এ ছাড়া আরও বক্তব্য দেন মো. মিলন মিয়া, ইছগাঁও মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান, শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী ডা. ফরহাদ মিয়া, কুবাজপুর দক্ষিণপাড়া দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান, মো. সুহেল আহমদ, মো. খলিল চৌধুরী, মো. রিয়াজ মিয়া প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা

কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা