মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকটে ইসরায়েল ইরানের অর্থনীতি পঙ্গু করতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ভরিতে ৫ হাজার টাকা বাড়ার পর আজ সোনার দাম কত ওষুধের দাম নির্ধারণের আগে অংশীজনদের মত নেওয়ার দাবি বাপির লালমনিরহাটে সৎমেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ‘বিশ্বাসঘাতকতা’ করেছে সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা সিজেপির বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বাফুফে চাঁদপুরে ২ হাজার ইয়াবাসহ টেকনাফের মা-ছেলে গ্রেপ্তার জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আওয়ামী লীগ আমলে মাফিয়া শ্রেণির উত্থান হয়েছিল’: স্থানীয় সরকারমন্ত্রী মেহেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন ইউপি সদস্য জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন আহ্বায়ক মাসুদ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতের বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন গঠন এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:০৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:০৮:৪৯ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির কোনো সরকারপ্রধান হিসেবে তিনি জাতিসংঘের এই অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন।
 

পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে একটি ‘নোট ভারবাল’ পাঠানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সফরের বিষয়টি জানিয়েছে।

 

সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা যায়, নিউইয়র্কে জাতিসংঘের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতেও যেতে পারেন। তবে সেখানে তাঁর সম্ভাব্য বৈঠক বা বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।
 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে যোগ দেবেন। সফরের সময় তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সরকারপ্রধান হিসেবে এটিই হবে তাঁর প্রথম জাতিসংঘ সফর।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর এমন একসময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও নিবিড় করার বহুমুখী উদ্যোগ চলছে।
 

চলতি মাসেই ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানান। প্রতিনিধিদলটির নেতৃত্বে ছিলেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকটে ইসরায়েল

ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়িয়ে পশ্চিম তীরে কৃত্রিম জ্বালানি সংকটে ইসরায়েল