সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আওয়ামী লীগ আমলে মাফিয়া শ্রেণির উত্থান হয়েছিল’: স্থানীয় সরকারমন্ত্রী মেহেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন ইউপি সদস্য জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন আহ্বায়ক মাসুদ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতের বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন গঠন এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাংবাদিকসহ ৯ জনের নোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধননোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধন ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দুর্ঘটনাগ্রস্ত শিক্ষার্থী অতসী সরকারের চিকিৎসায় সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লোয়ার ডেপথ’ ​ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে ঐতিহাসিক বিচার শুরু যুক্তরাষ্ট্রে দেশে আজ সোনা বিক্রি হচ্ছে কত দামে? সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ দুর্গাপুরে অবৈধভাবে বালু তোলায় দুজনকে দেড় লাখ টাকা জরিমানা

‘আওয়ামী লীগ আমলে মাফিয়া শ্রেণির উত্থান হয়েছিল’: স্থানীয় সরকারমন্ত্রী

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৬:৩৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৬:৩৮:৩২ অপরাহ্ন
‘আওয়ামী লীগ আমলে মাফিয়া শ্রেণির উত্থান হয়েছিল’: স্থানীয় সরকারমন্ত্রী
​বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে মাফিয়া শ্রেণির উত্থান হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
​এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আবদুল মঈন খান বলেন, ‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমার মূল লক্ষ্য হবে দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করা এবং তাদের কাছে সরকারি সেবা যথাযথভাবে পৌঁছে দেওয়া। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে এর পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।’
 
​তিনি আরও বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে দুর্নীতির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
​​​​
​দরিদ্রদের জন্য বিশেষ উদ্যোগ ও নির্বাচন
দেশের বিপুলসংখ্যক মানুষ এখনো কোনো না কোনোভাবে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের অব্যবস্থাপনায় দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে। তাদের জীবনমান উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মতো বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
 
​স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল মঈন খান বলেন, সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মেহেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন ইউপি সদস্য

মেহেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন ইউপি সদস্য