রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন আহ্বায়ক মাসুদ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতের বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন গঠন এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাংবাদিকসহ ৯ জনের নোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধননোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধন ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দুর্ঘটনাগ্রস্ত শিক্ষার্থী অতসী সরকারের চিকিৎসায় সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লোয়ার ডেপথ’ ​ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে ঐতিহাসিক বিচার শুরু যুক্তরাষ্ট্রে দেশে আজ সোনা বিক্রি হচ্ছে কত দামে? সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ দুর্গাপুরে অবৈধভাবে বালু তোলায় দুজনকে দেড় লাখ টাকা জরিমানা দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মতবিনিময় স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন আহ্বায়ক মাসুদ

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০১:৪৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০১:৪৮:৩২ পূর্বাহ্ন
জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন আহ্বায়ক মাসুদ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম আবদুল্লাহ আল মাসুদ। সাবেক আহ্বায়ক শাকিল আহমেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করার পর শনিবার (২২ আগস্ট) রাতে কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
 
এর আগে, নিজ দলের দুই নেতাকে প্রকাশ্যে মারধর, হুমকি প্রদান এবং বিজয়-২৪ হলের সিট দখলের মতো গুরুতর অভিযোগে সদ্য সাবেক আহ্বায়ক শাকিল আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। গত ২১ আগস্ট ভুক্তভোগী দুই ছাত্রদল নেতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে তা গণমাধ্যমে প্রকাশ পায়। মূলত এই ঘটনার জের ধরেই কেন্দ্রীয় ছাত্রদল নেতৃত্ব পরিবর্তনের এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়।
 
নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ গত বছরের (২০২৫) ২২ ফেব্রুয়ারি অনুমোদিত ৩৭ সদস্যের জাবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
 
শী র্ষ পদে আকস্মিক এই পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কোন্দল ও বিতর্কের পর নতুন এই নেতৃত্বের অধীনে জাবিপ্রবি ছাত্রদল কীভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজায় এবং ক্যাম্পাসের রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনে, এখন সেদিকেই নজর সবার।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন আহ্বায়ক মাসুদ

জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন আহ্বায়ক মাসুদ