শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতের বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন গঠন এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাংবাদিকসহ ৯ জনের নোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধননোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধন ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দুর্ঘটনাগ্রস্ত শিক্ষার্থী অতসী সরকারের চিকিৎসায় সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লোয়ার ডেপথ’ ​ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে ঐতিহাসিক বিচার শুরু যুক্তরাষ্ট্রে দেশে আজ সোনা বিক্রি হচ্ছে কত দামে? সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ দুর্গাপুরে অবৈধভাবে বালু তোলায় দুজনকে দেড় লাখ টাকা জরিমানা দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মতবিনিময় স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড র‍্যাবের বদলে আসছে ‘এসআরবি’, মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতের

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ১২:৫৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ১২:৫৩:০৭ অপরাহ্ন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতের

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল।
 

গতকাল শুক্রবার (২১ আগস্ট) নিউইয়র্কের ম্যানহাটানে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস এ নীতি বাতিল করে রায় দেন।

 

রায়ে বিচারক জ্যানেট ভার্গাস বলেন, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা স্থগিতের যে নীতি ঘোষণা করেছিল, সেটি ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থী। কারণ, প্রচলিত আইনে অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ করার ক্ষমতা স্পষ্টভাবে সীমিত করা হয়েছে।
 

সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগ দেওয়া বিচারক ভার্গাস তাঁর রায়ে আরও বলেন, নির্দিষ্ট কোনো জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করার এ নীতি প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন।

 

জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতিতে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল। এসব দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান; লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে এবং বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া অন্যতম। এ ছাড়া আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের অনেক দেশও এই তালিকায় ছিল।
 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের যুক্তি ছিল, এসব দেশের আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে এসে মার্কিন সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। তবে ভিসা স্থগিতের নীতি বাতিলের এই রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

 

অভিবাসী অধিকার নিয়ে কাজ করা দুটি সংগঠন ‘ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক’ ও ‘আফ্রিকান কমিউনিটিজ টুগেদার’-এর করা মামলায় বিচারক ভার্গাস এ রায় দিয়েছেন। এই মামলার সঙ্গে ভিসা স্থগিত হওয়া ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসার আবেদনকারী এবং তাঁদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার জন্য আবেদন করা মার্কিন নাগরিকেরাও যুক্ত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতের