শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন গঠন এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাংবাদিকসহ ৯ জনের নোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধননোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধন ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দুর্ঘটনাগ্রস্ত শিক্ষার্থী অতসী সরকারের চিকিৎসায় সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লোয়ার ডেপথ’ ​ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে ঐতিহাসিক বিচার শুরু যুক্তরাষ্ট্রে দেশে আজ সোনা বিক্রি হচ্ছে কত দামে? সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ দুর্গাপুরে অবৈধভাবে বালু তোলায় দুজনকে দেড় লাখ টাকা জরিমানা দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মতবিনিময় স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড র‍্যাবের বদলে আসছে ‘এসআরবি’, মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৯:০০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৯:০০:০০ পূর্বাহ্ন
বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানভিটা হিসেবে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার মঞ্জুর বিরুদ্ধে। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পূর্ব চরবাটা ইউনিয়ন শাখার সভাপতি।
​অভিযোগ রয়েছে, গত ১৬ আগস্ট বিদ্যালয়ের সীমানার ভেতরের প্রায় ছয় শতক জায়গা দোকানভিটা হিসেবে স্থানীয় ব্যবসায়ী কাজল ও ইব্রাহিম খলিলের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি। জায়গা বিক্রির আগে সেখানে থাকা বিদ্যালয়ের বেশ কয়েকটি গাছও তিনি কেটে বিক্রি করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে সিডিএসপির অর্থায়নে ওই জায়গায় মাটি ভরাট করে জোবায়ের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মিত হয়। বিদ্যালয়টি সরকারীকরণের পর জায়গাটি সরকারি সম্পত্তিতে পরিণত হয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষ তা ব্যবহার করে আসছিল।
 
​দোকানভিটা ক্রেতা ব্যবসায়ী ইব্রাহিম খলিল জায়গা কেনার বিষয়টি নিশ্চিত করে জানান, নকশা অনুযায়ী স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল বাশার মঞ্জুর কাছ থেকে তিনি জায়গাটি দেড় লাখ টাকায় কিনেছেন। ১৬ আগস্ট টাকা লেনদেন শেষে সেখানে দুটি দোকানঘর নির্মাণ করেছেন তিনি।
 
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র নাথ জানান, বিদ্যালয়ের জায়গার মধ্যে আগে বড় আটটি গাছ ছিল। চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু গাছগুলো বিক্রি করে দিয়েছেন। এরপর সীমানার মধ্যে থাকা প্রায় ছয় শতক জায়গা দোকানভিটি হিসেবে ইব্রাহিম খলিল, মোহাম্মদ কাজল ও হেলাল উদ্দিনের কাছে বিক্রি করেছেন। তিনি বলেন, ‘দোকানগুলোতে বিভিন্ন পণ্যের পাশাপাশি বিড়ি-সিগারেট বিক্রি হবে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় চরম ক্ষতি হবে এবং বিদ্যালয়ের পরিবেশ ও নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।’
সরকারি বিদ্যালয়ের জায়গা বিক্রির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু বলেন, ‘দোকানভিটা আমিই বিক্রি করেছি। সিডিএসপির সভাপতি থাকা অবস্থায় এই জায়গা আমার দখলে ছিল। আমার দখলের খাসজায়গা আমি বিক্রি করেছি। ২০ বছর আগে মেম্বার (ইউপি সদস্য) থাকাকালে এই জায়গা আমি নিয়েছি।’
 
​পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক উল্যাও চেয়ারম্যানের এই দাবির পক্ষে সাফাই গেয়ে বলেন, চেয়ারম্যান ভূমিহীন থাকাকালে ওই জায়গা নিয়েছিলেন এবং নিজের দখলের জায়গাটিই তিনি বিক্রি করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহে আলম বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 
​ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, ‘সরকারি সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করার সুযোগ সরকার ছাড়া অন্য কারও নেই। বিষয়টি তদন্ত করে সরকারি সম্পত্তি উদ্ধারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে