সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী জন্মহার বাড়াতে এবার অবিবাহিতদের জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার ব্রাজিলে ফের ডানপন্থীদের উত্থান, প্রথম দফার ভোটে জয়ী ফ্লাভিও বলসোনারো চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ শুরু হচ্ছে নোবেলজয়ীদের নাম ঘোষণা নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালা চূড়ান্ত চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ

বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৭:৪৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৭:৪৫:৫৫ অপরাহ্ন
বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ
রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের আওতাধীন ‘রিভারঘাট পোস্ট’ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
​আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) চৌমুহনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সড়কটির উদ্বোধন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।
​
উদ্বোধনী অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান, মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান এবং বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার উপস্থিত ছিলেন।
 
​এ ছাড়া অনুষ্ঠানে চৌমুহনী জামে মসজিদ কমিটির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
​যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের আশা
রিভারঘাট পোস্ট সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, দুর্গম এই এলাকার যোগাযোগব্যবস্থায় নতুন সড়কটি ইতিবাচক পরিবর্তন আনবে। সড়কটির কারণে স্থানীয় মানুষের চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড আরও সহজ হবে এবং সাধারণ মানুষ এর সরাসরি সুফল ভোগ করবেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ

হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ