রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা: মামলায় জামিন পেলেন তানজিন তিশা ফিফার নতুন প্রস্তাবে বড় অর্থ পেতে পারে বাংলাদেশ রংপুর স্টেডিয়াম হবে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’, ঘোষণা প্রতিমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ

এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১০:১৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১০:২২:৩১ অপরাহ্ন
এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত ৭ জানুয়ারির পরিবর্তে আগামী মার্চে নেওয়ার চিন্তাভাবনা করছে শিক্ষা বিভাগ। পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা পেছানোর এই আলোচনা চলছে।
 

বুধবার (১৯ আগস্ট) দুপুরে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা মার্চ মাসে শুরু করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। সে হিসাবে রমজান ও ঈদুল ফিতর শেষে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, শিগগিরই তা জানা যাবে।’
 

এর আগে, গত ১৪ মে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন যে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। ইতিমধ্যে প্রস্তাবিত সময়সূচিও প্রকাশ করা হয়েছিল। তবে ঘোষণার পর থেকেই শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
 

পরবর্তীকালে গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সংশ্লিষ্ট অংশীজনরা চাইলে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হতে পারে। সে ক্ষেত্রে পরীক্ষার সূচি পরিবর্তনেরও সুযোগ রয়েছে।

 

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাজীবনে ভিন্ন ধরনের শিক্ষাক্রমের অভিজ্ঞতা রয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তারা আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করেছে। পরে নবম ও দশম শ্রেণিতে এসে ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রমে পড়াশোনা করছে তারা।
 

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে নবম শ্রেণিতে দেরিতে পাঠ্যবই পাওয়ায় শিক্ষার্থীরা মূলত ২০২৭ সালের এপ্রিলে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ জানুয়ারিতে পরীক্ষা শুরুর ঘোষণা আসায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতির মুখে পড়তে পারে বলে অনেক অভিভাবক আশঙ্কা প্রকাশ করেন।
 

উল্লেখ্য, একসময় নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। কিন্তু করোনা মহামারি ও পরবর্তী গণ-অভ্যুত্থানের কারণে শিক্ষাপঞ্জিতে বড় ধরনের পরিবর্তন আসে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় কমিয়ে আনার লক্ষ্যেই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করেছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি

চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি