বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজান সামনে রেখে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪ ঢাকাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রমজানের তিন মাস আগেই ছোলার দাম বাড়তি, আরও বৃদ্ধির শঙ্কা বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, সাক্ষাৎকারের জন্য মনোনীত আরও ৭০ জন টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুরের পর আগুন আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার বাংলাদেশি হয়েও মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিক হিসেবে বন্দি শাহ জামাল, ১১ বছর ধরে অপেক্ষায় পরিবার জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত চীনে ট্রাম্প-শি-পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, জানাল হোয়াইট হাউজ এলএনজি আমদানিতে প্রথম তিন মাসেই শেষ ভর্তুকির বরাদ্দ ‘দার-ই-নিজাত’-এর ৩০তম পর্বে প্রেমের স্বীকারোক্তি, শেষে ক্যানসারের রহস্য দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, বাতিলের দাবিতে বিক্ষোভ বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ রামেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ ‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র

সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১১:২৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ১১:২৪:০৩ অপরাহ্ন
সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা
​মো সামিউল হাসান স্বাধীন, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বহিরাগতদের নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নতুন করে বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয়জুড়ে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। পাশাপাশি তৎপর রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

​মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে এ সংঘাতের ঘটনা ঘটে। গতকাল মধ্যরাতের পর থেকে বিকাল পর্যন্ত চলমান সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ৯ জন আহত হন। সংঘর্ষ চলাকালে এক বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। তবে শিক্ষার্থীদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের পকেট গেট বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভাষা শহীদ আব্দুস সালাম হল এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে; কঠোরভাবে শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করার পর হলে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। বর্তমানে পুরো ক্যাম্পাসজুড়ে প্রক্টরিয়াল বডি সার্বক্ষণিক টহল দিচ্ছে।

​এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ নজরদারি অব্যাহত থাকবে।”

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪

রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪