আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকারি ব্যয়ের বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর সর্বোচ্চ চেষ্টা করছে। তবে দেশের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাতে অবশ্যই অর্থায়ন অব্যাহত থাকবে।
এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সম্মেলনে অংশ নিয়েছেন। দিনব্যাপী এই সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
