রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

‘সম্ভবত এটাই শেষ বছর’ -অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৮:৪২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৮:৪২:৫৮ পূর্বাহ্ন
‘সম্ভবত এটাই শেষ বছর’ -অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো এবার তাঁর ফুটবল ক্যারিয়ারের ইতি টানার বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে তাঁর পেশাদার ফুটবল জীবনের শেষ মৌসুম। আগে অবসরের বিষয়টি স্বীকার করলেও এবার তিনি বেশ স্পষ্টভাবেই নিজের পরিকল্পনার কথা জানালেন।
 
​রোববার প্রকাশিত ‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবল জীবনের শেষ বছর। আর আমি একটা দুর্দান্ত লিগ্যাসি (ঐতিহ্য) রেখে যেতে চাই।’
 
​সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে গত নভেম্বরে তিনি জানিয়েছিলেন, তিনি আরও এক বা দুই বছর খেলতে পারেন এবং ২০২৬ সালের বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ।
 
​গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। এবারের বিশ্বকাপে তিনটি গোল করেছেন রোনালদো, পর্তুগাল পৌঁছেছিল শেষ ষোলোতে। তবে তখন ঠিক কবে বুট জোড়া তুলে রাখবেন, তা নিশ্চিত করেননি তিনি।
​
সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড জানিয়েছেন, ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনা তিনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর অপেক্ষায় আছেন তিনি।
 
​ভোগকে রোনালদো বলেন, ‘আমার পুরো ভবিষ্যৎ পরিকল্পনা করা আছে। করার মতো এত কিছু আছে যে একটা জিনিস আলাদা করে বলা কঠিন। কারণ, ফুটবল ছেড়ে দিলে বড় একটা শূন্যতা তৈরি হতে পারে। তাই সময়টা নানাভাবে কাজে লাগাতে হবে। আরও মজা করতে হবে, বেশি ভ্রমণ করতে হবে এবং প্যাডেল খেলা দেখতে ও খেলতে হবে, যা আমার খুব পছন্দের। আর যা অর্জন করেছি, তা আমরা উপভোগ করতে চাই। কারণ, শেষ পর্যন্ত এটা পঁচিশ বছরের অনেক ত্যাগের ফল।’
 
​দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে রোনালদোর বিয়ের ঠিক পাঁচ দিন আগে এই সাক্ষাৎকার প্রকাশ পায়। পর্তুগালের কাসকাইসে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
​এদিকে, রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও সম্প্রতি তাঁর ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বাবা হোর্হের মৃত্যুর পর তিনি আর কত দিন খেলবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে জানিয়েছেন।
 
​পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল পর্তুগালের স্পোর্টিং লিসবনে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস হয়ে ২০২৩ সালের জানুয়ারিতে তিনি যোগ দেন আল নাসরে। রিয়াল মাদ্রিদে কাটানো ৯ বছর ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়; সেখানে ৪৩৮ ম্যাচে তিনি ৪৫০ গোল করেন, যা ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার