শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা: মামলায় জামিন পেলেন তানজিন তিশা ফিফার নতুন প্রস্তাবে বড় অর্থ পেতে পারে বাংলাদেশ রংপুর স্টেডিয়াম হবে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’, ঘোষণা প্রতিমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি ‘টার্নিটিন’ অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা

কলমাকান্দায় বেদখল হওয়া জমি উদ্ধার ও খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৬:৫৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৬:৫৮:৫৭ অপরাহ্ন
কলমাকান্দায় বেদখল হওয়া জমি উদ্ধার ও খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সত্যম চক্রবর্তী, নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করা, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকেরা মিলে এ কর্মসূচি পালন করেন।
 

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমাকান্দা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক এবং উব্দাখালী সেতুর ওপর এ কর্মসূচি পালিত হয়। এতে ওই দুই বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিয়ে নিজেদের দাবি তুলে ধরে।
 

কর্মসূচিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেয়। পরে তারা সড়কে অবস্থান নিলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ হয়ে কলমাকান্দা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 

আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—বিদ্যালয়ের বেদখল হওয়া জমি দ্রুত উদ্ধার, শিক্ষার্থীদের জন্য নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করা, বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির ব্যবস্থা, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও কলকারখানার দূষণ বন্ধ করে জলাশয় ও পরিবেশ রক্ষা করা।
 

মানববন্ধনে বক্তারা বলেন, শুধু বিদ্যালয়ের ভবন থাকলেই শিক্ষার পরিবেশ পুরোপুরি নিশ্চিত হয় না। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ খেলার মাঠ ও সুস্থ পরিবেশ প্রয়োজন। কিন্তু জমি দখল, মাঠের সংকট এবং বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে।
 

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে খেলার মাঠের ব্যবস্থা করা তাদের দীর্ঘদিনের দাবি। বারবার দাবি জানিয়েও কার্যকর সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হয়েছে। এই দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে তাঁরা নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করেছেন।
 

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ও ওবায়দুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুল বারি চাঁন মিয়া, ব্যবসায়ী এম আলমগীর, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী