রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশ কলমাকান্দায় বেদখল হওয়া জমি উদ্ধার ও খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতেই: ইন্ডিয়ান এক্সপ্রেস গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে জিম্মি, স্বর্ণালংকার ও অর্থ লুট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান যুক্তরাষ্ট্রের পর ইউরোপেও পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে তারেক রহমান উত্তর কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে আবারও পর্দায় ‘গোপাল ভাঁড়’ কমলনগরে পাটোয়ারীর হাট ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী নোমান সিরাজীকে ঘিরে নতুন সমীকরণ নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে চালু হচ্ছে অজুর স্থান বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম: ব্রেন্ট ক্রুড ছাড়াল ৮৮ ডলার ছাগলে পাতা খাওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, গর্ভের সন্তানের মৃত্যুর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আগস্টের শেষ সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিন ছুটির সুযোগ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ

হাসিনাকে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতেই: ইন্ডিয়ান এক্সপ্রেস

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৩:৩৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৩:৩৫:৪৬ অপরাহ্ন
হাসিনাকে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতেই: ইন্ডিয়ান এক্সপ্রেস

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

ভারতের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, এই প্রত্যর্পণের প্রক্রিয়াটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে সম্পন্ন হবে না। এটি পুরোপুরি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে, যেখানে খতিয়ে দেখা হবে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য কি না।
 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘আদালতের আইনি প্রক্রিয়ায় যা খতিয়ে দেখা হবে তা হলো, যেসব অপরাধের অভিযোগ আনা হয়েছে, সেগুলো ভারতের প্রচলিত আইনি কাঠামোতেও অপরাধ হিসেবে শ্রেণিবদ্ধ কি না।’

 

অপর এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা নিজেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। গত ৫ আগস্ট দিল্লিতে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেছিলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, তাই আমি ডিসেম্বরেই ফিরে যেতে চাই।’

 

শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, ‘আমরা আমাদের নির্ধারিত ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে বিষয়টি পর্যালোচনা করছি। এ–সংক্রান্ত নতুন কোনো তথ্য থাকলে পরে জানানো হবে।’
 

একই সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ আবেদনের সঙ্গে ২০১৩ সালের দ্বিপক্ষীয় চুক্তির শর্তানুযায়ী প্রয়োজনীয় আইনি নথিপত্র যুক্ত রয়েছে।

 

প্রতিবেদনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের বরাতে আরও উল্লেখ করা হয়, দিল্লিতে সুরক্ষিত স্থানে (সেফ হাউস) অবস্থান করে দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। সরাসরি বৈঠকের পাশাপাশি তিনি নিজেকে ফিট রাখতে নিয়মিত টেবিল টেনিস খেলছেন।

 

ভারতের আদালতে প্রত্যর্পণপ্রক্রিয়া শুরু হলে তা আইনিভাবে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছেন আওয়ামী লীগের প্রতিনিধিরা। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। আওয়ামী লীগের প্রতিনিধিদের যুক্তি হতে পারে, ওই রায়টি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে দেওয়া হয়েছিল।
 

আইনি বাধ্যবাধকতার ক্ষেত্রে ২০১৩ সালের ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত বা অভিযুক্ত ব্যক্তিকে হস্তান্তরের বিধান রয়েছে। চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ‘রাজনৈতিক প্রকৃতির’ অপরাধ হস্তান্তরের আওতামুক্ত হলেও হত্যা, নরহত্যা ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের মতো ১২টি গুরুতর অপরাধ এর ব্যতিক্রম। পুরো বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার, পাসপোর্ট ও ভিসা (সিপিভি) বিভাগ এবং আদালতের নিয়োজিত ম্যাজিস্ট্রেট তদন্ত করে দেখবেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশ

আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশ