রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে জিম্মি, স্বর্ণালংকার ও অর্থ লুট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান যুক্তরাষ্ট্রের পর ইউরোপেও পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে তারেক রহমান উত্তর কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে আবারও পর্দায় ‘গোপাল ভাঁড়’ কমলনগরে পাটোয়ারীর হাট ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী নোমান সিরাজীকে ঘিরে নতুন সমীকরণ নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে চালু হচ্ছে অজুর স্থান বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম: ব্রেন্ট ক্রুড ছাড়াল ৮৮ ডলার ছাগলে পাতা খাওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, গর্ভের সন্তানের মৃত্যুর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আগস্টের শেষ সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিন ছুটির সুযোগ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ মাদারীপুরে বৃদ্ধকে আটকে রেখে মারধর, শ্লীলতাহানির স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক ভিডিও ধারণ নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় দুই-তৃতীয়াংশ নেতার অনুপস্থিতি বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার পেল ‘আশিকা’র সহায়তা ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় বাংলাদেশও নীলফামারীতে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের এআই রূপান্তরে গুগলের প্রশিক্ষণ, আবেদন চলছে

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে তারেক রহমান

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৮:১০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৮:১০:১১ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন তারেক রহমান। ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে আজ রোববার (১৬ আগস্ট) দিনব্যাপী এই সফরে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী আজ সকালে সড়কপথে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
 

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানিয়েছেন, প্রধানমন্ত্রী আজ কিশোরগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন করবেন। এবারের মৎস্য পক্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।
 

দিনব্যাপী কর্মসূচি
 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ দিনব্যাপী কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময় কাটবে। তাঁর নির্ধারিত কর্মসূচিগুলো হলো:
 

  • সকাল সাড়ে ১১টা: পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময়।
     

  • দুপুর সাড়ে ১২টা: কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন।
     

  • দুপুর ১টা: আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী ও জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে যোগদান।
     

  • বেলা আড়াইটা: ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
     

  • বিকেল ৩টা ১৫ মিনিট: সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ।
     

  • বিকেল ৪টা: পুরোনো কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদরিসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে জিম্মি, স্বর্ণালংকার ও অর্থ লুট

প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে জিম্মি, স্বর্ণালংকার ও অর্থ লুট