শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা: মামলায় জামিন পেলেন তানজিন তিশা ফিফার নতুন প্রস্তাবে বড় অর্থ পেতে পারে বাংলাদেশ রংপুর স্টেডিয়াম হবে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’, ঘোষণা প্রতিমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি ‘টার্নিটিন’ অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক

শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে আবারও পর্দায় ‘গোপাল ভাঁড়’

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:২১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:২১:৪০ অপরাহ্ন
শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে আবারও পর্দায় ‘গোপাল ভাঁড়’

এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছিল মন খারাপ করা এক খবর—‘গোপাল ভাঁড়’ নাকি আর ফিরছে না! প্রিয় এই চরিত্রকে বিদায় জানিয়ে আবেগঘন পোস্টও করেছিলেন অনেকে। কেউ কেউ ধরে নিয়েছিলেন, শেষ হয়ে গেছে গোপালের দুষ্টুমি, রসিকতা আর রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের সেই চেনা কাণ্ডকারখানা। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে নতুন পর্ব নিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।
 

আজ শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় সনি আট (Sony Aath) চ্যানেলে প্রচারিত হবে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব। দীর্ঘ অপেক্ষা ও নানা গুঞ্জনের পর অবশেষে দর্শকদের সামনে ফিরছেন প্রিয় গোপাল।
 

গত জুলাইয়ে ‘গোপাল ভাঁড়’-এর ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ নতুন পর্ব সম্প্রচার বন্ধ হয়ে যায়। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও নতুন পর্ব প্রকাশ না হওয়ায় দর্শকদের মধ্যে শুরু হয় নানা জল্পনা।
 

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দৃশ্য ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, মৃত্যুশয্যায় শুয়ে আছেন গোপাল ভাঁড়। পাশে কাঁদছেন তাঁর স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যরা। এরপরই ছড়িয়ে পড়ে, গোপাল ভাঁড়ের গল্প বুঝি সত্যিই শেষ। সনি আটের পক্ষ থেকেও দীর্ঘ সময় কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় এই গুঞ্জন আরও জোরালো হয়। তবে শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটল।
 

২০১৫ সালে সনি আট চ্যানেলে যাত্রা শুরু করে অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। এরপর হাস্যরস, বুদ্ধিমত্তা ও শিক্ষণীয় বার্তার মিশেলে সিরিজটি জায়গা করে নেয় বাঙালি দর্শকের মনে। রাজ্যের জটিল সমস্যা হোক কিংবা ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র—নিজের উপস্থিত বুদ্ধির জোরে হাসতে হাসতেই সেসবের সমাধান করে ফেলে গোপাল। এ কারণেই শুধু ভারত নয়, বাংলাদেশেও সিরিজটির রয়েছে বিশাল দর্শকগোষ্ঠী। ইউটিউবেও সিরিজটির পর্বগুলো দারুণ জনপ্রিয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ

মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ