রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে জিম্মি, স্বর্ণালংকার ও অর্থ লুট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান যুক্তরাষ্ট্রের পর ইউরোপেও পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে তারেক রহমান উত্তর কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে আবারও পর্দায় ‘গোপাল ভাঁড়’ কমলনগরে পাটোয়ারীর হাট ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী নোমান সিরাজীকে ঘিরে নতুন সমীকরণ নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে চালু হচ্ছে অজুর স্থান বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম: ব্রেন্ট ক্রুড ছাড়াল ৮৮ ডলার ছাগলে পাতা খাওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, গর্ভের সন্তানের মৃত্যুর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আগস্টের শেষ সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিন ছুটির সুযোগ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ মাদারীপুরে বৃদ্ধকে আটকে রেখে মারধর, শ্লীলতাহানির স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক ভিডিও ধারণ নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় দুই-তৃতীয়াংশ নেতার অনুপস্থিতি বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার পেল ‘আশিকা’র সহায়তা ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় বাংলাদেশও

শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ১০:৩৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ১০:৩৭:০৭ পূর্বাহ্ন
শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনের ভোররাতে ঘাতকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার নৃশংসভাবে হত্যা করে। সেই বর্বরোচিত হত্যাকাণ্ডে ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি শিশু রাসেল, এমনকি অন্তঃসত্ত্বা নারীও। ওই কালরাতে বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর পরিবারের ১৮ জনকে হত্যা করা হয়।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বড় অংশ এখন দেশের বাইরে অবস্থান করছেন। সেখান থেকেই দলটির কেন্দ্রীয় নেতারা আগস্ট মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছেন।
 

সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করছে দলটি। যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতি শোক জানিয়ে পোস্টারিং, খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়া প্রবাসেও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন দলটির নেতারা। জানা গেছে, গত দুই বছরের তুলনায় এ বছর ঢাকা মহানগর আওয়ামী লীগ ও যুবলীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
 

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এই হত্যাকাণ্ডের বিচার বন্ধ করতে খন্দকার মোশতাক আহমেদ ‘ইনডেমনিটি অর্ডিন্যান্স’ (দায়মুক্তি অধ্যাদেশ) জারি করেন। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইনডেমনিটি বাতিল করে অভিযুক্তদের বিচারের পথ সুগম করে।
 

১৯৯৮ সালে এই মামলায় ১৫ জনের ফাঁসির রায় হলেও ২০০১ সালে ক্ষমতার পটপরিবর্তনে আপিল বিভাগে আটকে থাকে বিচার। পরে ২০০৮ সালে ফের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিচারের কাজ শেষ করে এবং ফাঁসির রায় কার্যকর করে।

 

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৫ আগস্টকে ‘জাতীয় শোক দিবস’ ও সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় শোক দিবস ও এই দিনের সরকারি ছুটি বাতিল করে। ফলে গত দুই বছরের মতো এবারও দিনটিতে সরকারিভাবে কোনো আনুষ্ঠানিকতা বা শোক দিবস পালন করা হচ্ছে না।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী