মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি ‘টার্নিটিন’ অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে চালু হচ্ছে অজুর স্থান

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৮:২৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৮:২৯:২৬ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে চালু হচ্ছে অজুর স্থান

যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে শৌচাগারের পাশে অজুর জন্য বিশেষ স্থান বা পা ধোয়ার ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছরের শেষ নাগাদ এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে এসব তথ্য জানা গেছে।

 

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ ডলার, যা সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। বিমানবন্দরের ‘ডি’ টার্মিনালের বিদ্যমান শৌচাগারে পুরুষ ও নারীদের জন্য পৃথকভাবে এই অজুর স্থান তৈরি করা হবে।

 

প্রকল্পের নথিতে বলা হয়েছে, সাধারণত শৌচাগারের সাধারণ বেসিনে পা ধোয়ার কারণে মেঝে ভিজে যায় এবং বেসিনেরও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। মূলত এসব অসুবিধা এড়াতেই মেঝে সংলগ্ন নিচু উচ্চতার বিশেষ অজুর স্থান বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের অজুর ব্যবস্থা যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই রয়েছে।

 

তবে ডালাস-ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরে অজুর এই ব্যবস্থাপনা একেবারেই নতুন নয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টার্মিনাল ডি-এর ৪০ নম্বর গেটের (গেট ডি৪০) কাছে থাকা ইন্টারফেইথ চ্যাপেলে (সর্বধর্মীয় প্রার্থনালয়) ২০১৯ সালে চালুর সময়ই সেখানে দুটি অজু স্টেশন স্থাপন করা হয়েছিল। নতুন করে শৌচাগারগুলোর পাশে এই সুবিধা যুক্ত হওয়ায় যাত্রীদের জন্য তা আরও সহজলভ্য হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ