মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি ‘টার্নিটিন’ অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

মাদারীপুরে বৃদ্ধকে আটকে রেখে মারধর, শ্লীলতাহানির স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক ভিডিও ধারণ

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৬:২০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৩৩:৪৪ অপরাহ্ন
মাদারীপুরে বৃদ্ধকে আটকে রেখে মারধর, শ্লীলতাহানির স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক ভিডিও ধারণ

মোঃ জসীম মিয়া, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে পূর্বশত্রুতার জেরে এক বৃদ্ধকে ডেকে নিয়ে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির স্বীকারোক্তি আদায় করে ভিডিও ধারণ করা হয়েছে বলেও দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
 

গুরুতর আহত ওই বৃদ্ধ বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে লিমা আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী লিয়াকত শিকদার শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের লপ্ত সরকারচর এলাকার মোনতাজ উদ্দিন সিকদারের ছেলে।
 

অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১ আগস্ট বিকেলে শিবচর উপজেলার কলাতলা এলাকার বাসিন্দা জাহিদুল খাঁর স্ত্রী অসুস্থতার কথা বলে কবিরাজি চিকিৎসার জন্য লিয়াকত শিকদারকে তাঁদের বাড়িতে ডেকে নেন। পরে তাঁকে একটি কক্ষে আটকে রেখে জাহিদুল খাঁর স্ত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ তোলা হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে লিয়াকত শিকদারকে বেধড়ক মারধর করেন।
 

পরিবারের অভিযোগ, মারধরের পর হত্যার ভয় দেখিয়ে লিয়াকত শিকদারকে দিয়ে জোর করে শ্লীলতাহানির অভিযোগ স্বীকার করানো হয়। এ সময় তাঁর সেই বক্তব্যের একটি ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত লিয়াকত শিকদারকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে ঢাকায় পাঠান।
 

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগীর মেয়ে লিমা আক্তার বলেন, ‘পূর্বশত্রুতার কারণে ওরা আমার বাবার ওপর মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে মেরে ফেলতে চেয়েছিল। আমার বাবা এখন মৃত্যুশয্যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
 

স্থানীয় বাসিন্দা মিজানুল খলিফা বলেন, ‘লিয়াকত সিকদার একজন ভালো মানুষ। তাঁর ওপর যে অপবাদ দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তাঁর ওপর যে অত্যাচার করা হয়েছে, তা অমানবিক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
 

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বৃদ্ধের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে এই ঘটনার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ