শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারীপুরে বৃদ্ধকে আটকে রেখে মারধর, শ্লীলতাহানির স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক ভিডিও ধারণ নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় দুই-তৃতীয়াংশ নেতার অনুপস্থিতি বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার পেল ‘আশিকা’র সহায়তা ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় বাংলাদেশও নীলফামারীতে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের এআই রূপান্তরে গুগলের প্রশিক্ষণ, আবেদন চলছে পলিসি ক্যাম্প ২০২৬: জাককানইবির অপর্ণাই ময়মনসিংহের একমাত্র মুখ মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভবিষ্যতে অন্য দেশকেও যুক্ত করতে চায় তুরস্ক ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-চালিত নতুন অ্যাপ আনল ফেসবুক বাগেরহাটে সাড়ে ৩ লাখে বিক্রি এক মাছ কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা, প্রাণহানি ১১ হাজার ছাড়ানোর শঙ্কা রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদকমুক্ত সমাজ গড়তে যুব দিবসে কমলনগরে যুব বিভাগের গণসংযোগ ও সমাবেশ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী ভারত থেকে আসছে ১৯টি এলএইচবি রেলকোচ, থাকছে নামাজ ও শিশু পরিচর্যাকক্ষ আফগানিস্তানে জাতিসংঘের দুই কর্মীকে আটক করেছে তালেবান গোয়েন্দারা বিশ্ব হাতি দিবস আজ: অস্তিত্বের সংকটে পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন মনির খান

ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় বাংলাদেশও

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৩৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৩৭:৫৭ অপরাহ্ন
ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় বাংলাদেশও

ভারত সম্পর্কে বিশ্বের ৩৬টি দেশের নাগরিকদের মনোভাব নিয়ে সম্প্রতি একটি জরিপের তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। জরিপের ফলাফলে দেখা গেছে, ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানিরা। এমনকি পাকিস্তানিরা ভারতকে সবচেয়ে বড় শত্রু মনে করেন। অন্যদিকে, ভারতীয়রাও পাকিস্তানকে তাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচনা করেন।
 

গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত এই জরিপ চালানো হয়। এতে উঠে এসেছে ভারত সম্পর্কে বিভিন্ন দেশের ইতিবাচক ও নেতিবাচক মনোভাবের তুলনামূলক চিত্র।
 

জরিপের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ভারতকে পছন্দ করার হার আগের চেয়ে কমেছে। ২০২৪ সালে বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করতেন। কিন্তু বর্তমান জরিপে তা ৪২ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে ভারতকে ইতিবাচক চোখে দেখার হার ১৫ শতাংশ কমেছে।
 

ভারতের প্রতিবেশীদের মধ্যে শ্রীলঙ্কার ৭৯ শতাংশ মানুষ দেশটিকে পছন্দ করেন এবং মাত্র ১১ শতাংশ অপছন্দ করেন। অন্যদিকে পাকিস্তানের মাত্র ৭ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচক চোখে দেখেন। দেশটিকে নেতিবাচক চোখে দেখেন পাকিস্তানের ৯১ শতাংশ মানুষ। জরিপে অংশ নেওয়া দেশটির বাকি ২ শতাংশ মানুষ এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

 

মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের (পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম) নাগরিকদের মধ্যে মাত্র ১৮ শতাংশ ভারতকে পছন্দ করেন, আর ৫৬ শতাংশ দেশটিকে অপছন্দ করেন। ফিলিস্তিনিদের মধ্যে ২৫ শতাংশ কোনো মন্তব্য করেননি। এর ঠিক বিপরীত চিত্র দেখা গেছে ইসরায়েলে। দখলদার ইসরায়েলের ৬০ শতাংশ মানুষই ভারতকে পছন্দ করেন এবং ২৯ শতাংশ অপছন্দ করেন।

 

শ্রীলঙ্কার পাশাপাশি ভারতকে পছন্দ করার তালিকায় এগিয়ে আছে কেনিয়া ও যুক্তরাজ্য। এই দেশগুলোর প্রতি ১০ জনের মধ্যে ৭ জনই ভারতকে ইতিবাচকভাবে দেখেন। একই ধরনের চিত্র দেখা গেছে জার্মানি, ইতালি, সুইডেন, জাপান ও থাইল্যান্ডেও।
 

তবে আগে ভারতকে পছন্দ করলেও বর্তমানে অপছন্দের সংখ্যা বেড়েছে তুরস্ক ও নাইজেরিয়ায়। দেশ দুটিতে ভারতকে অপছন্দ করার হার ১০ শতাংশ বেড়েছে। প্রায় একই রকম নেতিবাচক চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর নাগরিকদের মধ্যেও।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদারীপুরে বৃদ্ধকে আটকে রেখে মারধর, শ্লীলতাহানির স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক ভিডিও ধারণ

মাদারীপুরে বৃদ্ধকে আটকে রেখে মারধর, শ্লীলতাহানির স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক ভিডিও ধারণ