রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

নীলফামারীতে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৩৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৩৫:৫০ অপরাহ্ন
নীলফামারীতে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় সাপের কামড়ে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় ও হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ থানা-পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
 

নিহত দুজন হলেন উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আবদুর রহিমের মেয়ে লুনা আক্তার (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট রাতে বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যান তরুণ বিজয় রায়। সেখানে সাপ নিয়ে খেলার একপর্যায়ে একটি সাপ তাঁকে কামড় দেয়। রাতে বাড়িতে ফেরার পর হাতে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনেরা তাঁকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে বিজয়ের মৃত্যু হয়।

 

অন্যদিকে, বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল এলাকায় গতকাল রাতে রাতের খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমাতে যায় শিশু লুনা। গভীর রাতে লুনার ডান হাতে একটি বিষধর সাপ কামড় দেয়। যন্ত্রণায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাঁকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই লুনার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর গফুর আজ সকালে বলেন, ‘পৃথক দুটি ঘটনায় সাপের কামড়ে দুজনের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। এসব ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করার আইনি প্রক্রিয়া চলছে।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার