শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় বাংলাদেশও নীলফামারীতে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের এআই রূপান্তরে গুগলের প্রশিক্ষণ, আবেদন চলছে পলিসি ক্যাম্প ২০২৬: জাককানইবির অপর্ণাই ময়মনসিংহের একমাত্র মুখ মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভবিষ্যতে অন্য দেশকেও যুক্ত করতে চায় তুরস্ক ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-চালিত নতুন অ্যাপ আনল ফেসবুক বাগেরহাটে সাড়ে ৩ লাখে বিক্রি এক মাছ কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা, প্রাণহানি ১১ হাজার ছাড়ানোর শঙ্কা রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদকমুক্ত সমাজ গড়তে যুব দিবসে কমলনগরে যুব বিভাগের গণসংযোগ ও সমাবেশ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী ভারত থেকে আসছে ১৯টি এলএইচবি রেলকোচ, থাকছে নামাজ ও শিশু পরিচর্যাকক্ষ আফগানিস্তানে জাতিসংঘের দুই কর্মীকে আটক করেছে তালেবান গোয়েন্দারা বিশ্ব হাতি দিবস আজ: অস্তিত্বের সংকটে পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন মনির খান নোবিপ্রবিতে ‘আউটকাম বেইজড এডুকেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ‘আর কখনো কথা হবে না’: প্রেমিককে খুদে বার্তা পাঠিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা শেরপুরে গভীর রাতে নারীসহ পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক

বাংলাদেশের গণমাধ্যমের এআই রূপান্তরে গুগলের প্রশিক্ষণ, আবেদন চলছে

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০২:৪৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০২:৪৯:৩৮ অপরাহ্ন
বাংলাদেশের গণমাধ্যমের এআই রূপান্তরে গুগলের প্রশিক্ষণ, আবেদন চলছে

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের গণমাধ্যমগুলোর এআই রূপান্তরকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘নিউজ এআই ল্যাব’। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের এই উদ্যোগের বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে সংবাদমাধ্যম ‘প্রথম আলো’।
 

এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের নিবন্ধিত সংবাদমাধ্যমগুলো থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহীদের আগামী ২১ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধিরা পর্যায়ক্রমে অনলাইন ও সরাসরি প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
 

প্রায় দেড় বছরব্যাপী (১৫ মাস বাস্তবায়নসহ) এই বিশেষ কর্মসূচিটি শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে। এতে এআই সম্পর্কে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীরা সংবাদমাধ্যমগুলোর বাস্তব সমস্যা চিহ্নিত করে এআইয়ের মাধ্যমে সেটির পরিপূর্ণ সমাধান তৈরি ও বাস্তবায়ন শিখতে পারবেন।
 

কেন প্রয়োজন এই কর্মসূচি?

বর্তমানে সংবাদ সংগ্রহ, গবেষণা, কনটেন্ট তৈরি, অনুবাদ ও তথ্য বিশ্লেষণসহ গণমাধ্যমের বিভিন্ন কাজে এআইয়ের ব্যবহার বাড়ছে। তবে প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী কোন ক্ষেত্রে এআই ব্যবহার করলে পাঠক-দর্শকের পরিধি বাড়ার পাশাপাশি ব্যবসায়িক প্রসার ঘটবে, তা চিহ্নিত করে সমাধানের পথ খোঁজা যাবে এই কর্মসূচিতে।
 

প্রশিক্ষণ ও বাস্তবায়নের তিন ধাপ
 

  • প্রথম ধাপ (অনলাইন প্রশিক্ষণ): নির্বাচিতদের নিয়ে ১৪ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত ছয় সপ্তাহের অনলাইন প্রশিক্ষণ চলবে। প্রতি সপ্তাহে এক দিন দুই ঘণ্টার এই সেশনে এআইয়ের মৌলিক ধারণা ও গণমাধ্যমে এর প্রয়োগ শেখানো হবে।
     

  • দ্বিতীয় ধাপ (সরাসরি কর্মশালা): ১৬ নভেম্বর থেকে শুরু হবে দুই দিনব্যাপী সরাসরি কর্মশালা। প্রথম দিনে নিউজরুমের এআই-সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ ও সক্ষমতা যাচাই করা হবে। দ্বিতীয় দিনে সমাধানের কাঠামো তৈরি করে গুগলের এআই পণ্যের সাহায্যে একটি কার্যকর পরীক্ষামূলক সংস্করণ প্রস্তুত করা হবে।
     

  • তৃতীয় ধাপ (১৫ মাসের বাস্তবায়ন): প্রশিক্ষণ ও কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তব চ্যালেঞ্জকে ‘কেস’ হিসেবে উপস্থাপন করবেন। এরপর অভিজ্ঞ প্রশিক্ষকদের সহায়তায় টানা ১৫ মাস ধরে সেই সমাধানের পূর্ণাঙ্গ বাস্তবায়ন কার্যক্রম চলবে।
     

কারা আবেদন করতে পারবে
 

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। যেমন জাতীয় সংবাদমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল ও তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সংবাদপ্রতিষ্ঠান, নিউজ স্টার্টআপ, স্থানীয় বা আঞ্চলিক সংবাদমাধ্যম এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ অন্যান্য ডিজিটাল সংবাদমাধ্যম, যাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে।
 

অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলি
 

  • বাংলাদেশে নিবন্ধিত সংবাদমাধ্যম হতে হবে এবং নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে।

  • প্রতিটি প্রতিষ্ঠান সর্বোচ্চ দুজনকে মনোনয়ন দিতে পারবে—একজন নিউজ বা সম্পাদকীয় বিভাগ থেকে এবং অন্যজন ব্যবসা বিভাগ থেকে।

  • কর্মসূচির অগ্রগতি তদারকের জন্য প্রতিষ্ঠানের একজন নির্বাহী পর্যায়ের কর্মকর্তা দায়িত্বে থাকবেন।

  • ছয় সপ্তাহের অনলাইন প্রশিক্ষণ (প্রতি সপ্তাহে প্রায় দুই ঘণ্টা) এবং দুই দিনের সরাসরি কর্মশালায় অংশ নিতে হবে।

  • কর্মসূচির পুরো সময় নির্ধারিত কাজ, কার্যক্রম, জরিপ ও অগ্রগতি যাচাইয়ে অংশ নিতে হবে।

  • অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে তাদের কনটেন্ট ‘জেমিনি এলএলএম’-এ ব্যবহারের অনুমতি দিতে হবে।

  • ‘নিউজ এআই ল্যাব’ কর্মসূচি ও গুগলের এআই পণ্য নিয়ে মতামত, পরামর্শ ও অভিজ্ঞতা জানাতে হবে।

  • কর্মসূচি থেকে পাওয়া অভিজ্ঞতা ও ফলাফল গুগল প্রয়োজনে প্লেবুক, কেস স্টাডি, শিক্ষামূলক বা প্রচারমূলক উপকরণে ব্যবহার করতে পারবে।

  • গুগল চাইলে শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন আয়োজনে কর্মসূচির বিভিন্ন দিক প্রচার ও তুলে ধরতে সহযোগিতা করতে হবে।
     

যেভাবে আবেদন করবেন
 

আগ্রহী সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে নির্ধারিত অনলাইন ফরমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২১ আগস্ট ২০২৬, শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

নিউজ এআই ল্যাবের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে বা আবেদনসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৩৩৮-৬৯৪৮৪৯ নম্বর অথবা [email protected] ঠিকানায়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় বাংলাদেশও

ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় বাংলাদেশও