শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের গণমাধ্যমের এআই রূপান্তরে গুগলের প্রশিক্ষণ, আবেদন চলছে পলিসি ক্যাম্প ২০২৬: জাককানইবির অপর্ণাই ময়মনসিংহের একমাত্র মুখ মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভবিষ্যতে অন্য দেশকেও যুক্ত করতে চায় তুরস্ক ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-চালিত নতুন অ্যাপ আনল ফেসবুক বাগেরহাটে সাড়ে ৩ লাখে বিক্রি এক মাছ কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা, প্রাণহানি ১১ হাজার ছাড়ানোর শঙ্কা রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদকমুক্ত সমাজ গড়তে যুব দিবসে কমলনগরে যুব বিভাগের গণসংযোগ ও সমাবেশ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী ভারত থেকে আসছে ১৯টি এলএইচবি রেলকোচ, থাকছে নামাজ ও শিশু পরিচর্যাকক্ষ আফগানিস্তানে জাতিসংঘের দুই কর্মীকে আটক করেছে তালেবান গোয়েন্দারা বিশ্ব হাতি দিবস আজ: অস্তিত্বের সংকটে পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন মনির খান নোবিপ্রবিতে ‘আউটকাম বেইজড এডুকেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ‘আর কখনো কথা হবে না’: প্রেমিককে খুদে বার্তা পাঠিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা শেরপুরে গভীর রাতে নারীসহ পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ: হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে পরিচয় পাল্টে ভারতের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন হাদি হত্যার নির্দেশদাতা তাজুল

মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভবিষ্যতে অন্য দেশকেও যুক্ত করতে চায় তুরস্ক

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১২:১০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১২:১০:৫৭ অপরাহ্ন
মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভবিষ্যতে অন্য দেশকেও যুক্ত করতে চায় তুরস্ক

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ কাঠামোতে ভবিষ্যতে অন্য দেশকেও যুক্ত করার ইঙ্গিত দিয়েছে আঙ্কারা। গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তি তিন দেশের সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দেশটি।

 

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জেকি আকতুর্ক এ চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানান।
 

তিনি বলেন, তিন দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে আরও প্রাতিষ্ঠানিক ও টেকসই করবে এই চুক্তি। এই সহযোগিতা দেশগুলোর নিজস্ব নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক প্রতিরোধক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজনীয় ঐকমত্য হলে অন্য দেশকেও এই সহযোগিতা কাঠামোয় যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই চুক্তির মূল লক্ষ্য হলো তিন দেশের যৌথ সামরিক সক্ষমতা বাড়ানো। তবে এই চুক্তিতে নির্দিষ্ট কোনো দেশকে অভিন্ন শত্রু বা প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়নি।
 

বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সামরিক জোট ন্যাটোর কোনো বিকল্প বা প্রতিদ্বন্দ্বী নয়। বরং এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রেখে বিদ্যমান আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোকেই সহায়তা করবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাংলাদেশের গণমাধ্যমের এআই রূপান্তরে গুগলের প্রশিক্ষণ, আবেদন চলছে

বাংলাদেশের গণমাধ্যমের এআই রূপান্তরে গুগলের প্রশিক্ষণ, আবেদন চলছে