রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ হরমুজ প্রণালি বন্ধ: সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও দুই বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি, থানায় মায়ের অভিযোগ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া চরম বৈষম্যমূলক: ভিপি সাদিক কায়েম জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের শুরু

কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-চালিত নতুন অ্যাপ আনল ফেসবুক

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন
কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-চালিত নতুন অ্যাপ আনল ফেসবুক

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী কনটেন্ট নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে পৃথক একটি নতুন অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু করেছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এই অ্যাপের মাধ্যমে নির্মাতারা সহজেই কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ এবং দর্শক বাড়ানোর প্রয়োজনীয় নানা পরামর্শ পাবেন।
 

কয়েক সপ্তাহ পরীক্ষামূলক ব্যবহারের পর গতকাল বুধবার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করার কথা জানায় ফেসবুক। এতে যুক্ত করা হয়েছে একটি এআইভিত্তিক ‘ক্রিয়েটর সহকারী’। এই সহকারী নির্মাতার কনটেন্টের ধরন, দর্শকের আগ্রহ এবং পোস্টের ফলাফল বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে বিভিন্ন দিকনির্দেশনা দেবে।
 

নতুন এই অ্যাপ ব্যবহারে নির্মাতাদের জটিল কোনো পরিসংখ্যান আলাদা করে বিশ্লেষণ করতে হবে না। দিনের কোন সময়ে পোস্ট করলে সর্বাধিক দর্শক পাওয়া যাবে এবং কোন পোস্টটি সবচেয়ে ভালো পারফর্ম করছে—তা সরাসরি অ্যাপ থেকেই জানা যাবে। এ ছাড়া দর্শকের মন্তব্যসংক্রান্ত তথ্যও সরবরাহ করবে এটি। প্রয়োজনে এআই সহকারীকে সরাসরি প্রশ্নও করতে পারবেন নির্মাতারা।
 

মন্তব্য ব্যবস্থাপনার সুবিধার্থে অ্যাপটিতে রাখা হয়েছে বিশেষ এআই ফিচার, যা গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোকে আলাদাভাবে চিহ্নিত করবে। চাইলে এটি মন্তব্যের সম্ভাব্য উত্তরও তৈরি করে দেবে, যা নির্মাতারা পছন্দমতো সম্পাদনা করে প্রকাশ করতে পারবেন।
 

এ ছাড়া প্রতিদিন অ্যাপটিতে প্রবেশের পর একটি ‘অগ্রাধিকার তালিকা’ ফুটে উঠবে, যেখানে থাকবে সর্বশেষ পোস্টের ফলাফল ও লক্ষ্য পূরণের অগ্রগতি। একই সঙ্গে কোন কোন মন্তব্যের উত্তর দেওয়া জরুরি, তা-ও মনে করিয়ে দেবে অ্যাপটি।

 

সংশ্লিষ্টদের মতে, ফেসবুকের এই উদ্যোগ কনটেন্ট নির্মাতাদের জন্য একটি বড় পরিবর্তন নিয়ে আসবে। মূলত টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে এবং বাইরের অন্য কোনো এআই টুলের ওপর নির্ভরতা কমাতে নির্মাতাদের নিজস্ব প্ল্যাটফর্মে বেশি সক্রিয় রাখার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
 

আপাতত যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি চালু করা হলেও পর্যায়ক্রমে এটি অন্যান্য দেশেও চালু করা হতে পারে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪