সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ হরমুজ প্রণালি বন্ধ: সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও দুই বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি, থানায় মায়ের অভিযোগ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০১:৪৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০১:৪৮:৫৪ অপরাহ্ন
রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।
 

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী রোববার (১৬ আগস্ট) রিটের ওপর শুনানি হতে পারে।
 

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে সেই দলের বিপক্ষে ভোট দিলে তাঁর আসন শূন্য হবে।

 

এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের জন্য আজ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা রয়েছে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে।
 

কোনো আইনি জটিলতা না থাকলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর