রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ হরমুজ প্রণালি বন্ধ: সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও দুই বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি, থানায় মায়ের অভিযোগ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া চরম বৈষম্যমূলক: ভিপি সাদিক কায়েম জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের শুরু ‘পাকিস্তান সফর কবে’, সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন প্রধানমন্ত্রী কোরআনের দৃষ্টিতে সুখের সংজ্ঞা কী? জরুরি সামরিক বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ফের চালু হলো ভোটার এলাকা স্থানান্তর, যেভাবে আবেদন করবেন অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, কারা পাবেন? আলোচিত সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৪:৫৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৪:৫৬:০৬ অপরাহ্ন
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটিকে নিছক ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
 

আজ বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বিশ্ব যুব দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 

অনুষ্ঠানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘এটি গুজবের একটি অংশ।’ এ সময় প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।
 

বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুবসমাজের ভূমিকার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তরুণেরাই একটি দেশ ও জাতির মূল শক্তি, তরুণেরাই একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের সঠিক দক্ষতা (স্কিল) এবং শিক্ষা দিতে পারলে তাঁরা দেশের জন্য বড় অবদান রাখবেন।’
 

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ এবং বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন আরও বলেন, তরুণদের শক্তি একটি দেশের উন্নতিতে ইতিবাচক মাত্রা যোগ করে। বর্তমান সরকার তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা

অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা