বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব হাতি দিবস আজ: অস্তিত্বের সংকটে পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন মনির খান নোবিপ্রবিতে ‘আউটকাম বেইজড এডুকেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ‘আর কখনো কথা হবে না’: প্রেমিককে খুদে বার্তা পাঠিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা শেরপুরে গভীর রাতে নারীসহ পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ: হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে পরিচয় পাল্টে ভারতের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন হাদি হত্যার নির্দেশদাতা তাজুল কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২ এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মা-ছেলের একসঙ্গে এসএসসি জয়: দুজনই পেলেন জিপিএ-৫ ইরানি হামলার ছক: গোপনে ট্রাকে চড়ে ফ্লাইট পাল্টে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য: গোপালগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা এক যুগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চাচী-ভাতিজার প্রার্থিতায় সরগরম কমলনগরের সাহেবের হাট ইউনিয়ন শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ মাসিক ভাতা পাচ্ছেন ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের আড়াই লাখ ব্যক্তি বাঘাইছড়িতে গাঁজাসহ দুইজন আটক, পুলিশের কাছে সোপর্দ এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন মনির খান

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৮:০১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৮:০১:৩৪ পূর্বাহ্ন
ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন মনির খান

দেশীয় সংগীত ইন্ডাস্ট্রির কণ্ঠশিল্পীদের মধ্যে প্রথমবারের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে এককভাবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়েছেন জনপ্রিয় গায়ক মনির খান। দীর্ঘ ১০ বছরের যাত্রায় শ্রোতাদের নানা ধাঁচের গান উপহার দিয়ে তিনি এই ইতিহাস গড়লেন।
 

ক্যারিয়ারের নতুন এই অর্জন উদ্‌যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল—‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী খুরশীদ আলম, মিলন মাহমুদ, সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, গীতিকবি রফিকুজ্জামান প্রমুখ।
 

অনুষ্ঠানে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীতসংশ্লিষ্টদের মেধাস্বত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী ও আগত সংগীত বিশেষজ্ঞরা গানের মেধাস্বত্ব নিয়ে গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন। সবশেষ অতিথিদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়।

 

নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘অঞ্জনা’ খ্যাত গায়ক মনির খান। তিনি বলেন, ‘প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ইউটিউবে এই ত্রিশ লাখ সাবস্ক্রাইবার হওয়ার পেছনে আমার অগণিত শ্রোতা ও ভক্তদের অবদান অনস্বীকার্য। একই সঙ্গে আমার সংগীত ইন্ডাস্ট্রির সহকর্মী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং যাঁরা ক্যামেরার পেছনে বা কারিগরি সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা।’
 

শ্রোতাদের সুস্থ ধারার গান উপহার দেওয়ার চেষ্টার কথা জানিয়ে তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা বলেন, ‘আমি সব সময় চেয়েছি দর্শক-শ্রোতাদের যেন সুন্দর ও সাবলীল বাংলা ভাষার গান উপহার দিতে পারি। আমার সমসাময়িক কিংবা তারও আগে-পরে আরও অনেক শিল্পী ইউটিউবে যাত্রা করলেও সবাই আমাকে সাদরে গ্রহণ করে নিয়েছে বলেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে।’ তিনি আগামী দিনগুলোতেও শ্রোতাদের পাশে থাকার আহ্বান জানান।

২০১৬ সালের ৮ জুন ইউটিউবে যাত্রা শুরু করে ‘মনির খান’ অফিশিয়াল চ্যানেলটি। ওই বছরের ১৪ জুন চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করা হয়। এরপর দীর্ঘ ক্যারিয়ারে গাওয়া পুরোনো ও নতুন সব অডিও-ভিডিও গান ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকেন তিনি। ১০ বছরের ব্যবধানে গত জুনে চ্যানেলটি ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পূর্ণ করে। গত এক দশকে চ্যানেলটিতে ৯৪৮টি ভিডিও আপলোড করা হয়েছে, যার মোট ভিউ ১০৪ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৩৮৮।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ব হাতি দিবস আজ: অস্তিত্বের সংকটে পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী

বিশ্ব হাতি দিবস আজ: অস্তিত্বের সংকটে পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী