রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ হরমুজ প্রণালি বন্ধ: সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও দুই বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি, থানায় মায়ের অভিযোগ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া চরম বৈষম্যমূলক: ভিপি সাদিক কায়েম জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের শুরু

নোবিপ্রবিতে ‘আউটকাম বেইজড এডুকেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৭:৫৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৭:৫৯:৩৯ পূর্বাহ্ন
নোবিপ্রবিতে ‘আউটকাম বেইজড এডুকেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে ‘হ্যান্ডস-অন ট্রেনিং অন আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই)’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ‘আউটকাম বেইজড এডুকেশন’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয়ে এ পদ্ধতি চালু রয়েছে। প্রতিটি বিভাগে যেন দ্রুত ওবিই কারিকুলাম চালু করা যায়, সেদিকে অগ্রসর হতে হবে। এটি প্রবর্তন করা গেলে সব পরীক্ষা হবে ওবিই কারিকুলামের ভিত্তিতে।
 

এ সময় উপাচার্য শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ের (ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন) ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা একসময় চাকরি ও শিল্পের বাজারে প্রবেশ করবে। সুতরাং আমাদের কর্মমুখী (জব মার্কেট ওরিয়েন্টেড) সিলেবাস প্রণয়ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে মতবিনিময় করা প্রয়োজন। বিষয়ভিত্তিক যেসব চাকরি রয়েছে, সেখানকার চাহিদার কথা বুঝে সে অনুযায়ী কোর্স চালু করতে হবে।’
 

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও বলেন, ওবিই কারিকুলাম তৈরিতে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে নোবিপ্রবি অ্যালামনাইসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী—সবার মতামত নেওয়া যেতে পারে।
 

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।
 

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। কোর্স ডিরেক্টর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. শিবলুর রহমান এবং প্রোগ্রাম মডারেটর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশগ্রহণ করেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪