রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ হরমুজ প্রণালি বন্ধ: সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও দুই বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি, থানায় মায়ের অভিযোগ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া চরম বৈষম্যমূলক: ভিপি সাদিক কায়েম জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের শুরু

‘আর কখনো কথা হবে না’: প্রেমিককে খুদে বার্তা পাঠিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৭:৫৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৭:৫৭:১০ পূর্বাহ্ন
‘আর কখনো কথা হবে না’: প্রেমিককে খুদে বার্তা পাঠিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

‘সানি আমি জানি আমাকে কখনো ক্ষমা করবা না, তাও বলি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিছি... আমি তোমাকে আমার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে চাইব... আর কখনো কথা হবে না, দেখা হবে না, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি পাখি। বাই। আল্লাহ হাফেজ।’
 

মুঠোফোনে প্রেমিককে পরপর ৯টি এমন আবেগঘন খুদে বার্তা পাঠিয়ে আফরিন আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গত সোমবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মেল্লাবাড়ী মসজিদ–সংলগ্ন ‘খান মঞ্জিল’–এর একটি ভাড়া বাসায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
 

নিহত আফরিন আক্তার দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের মৃত আবদুল আউয়ালের মেয়ে। তিনি পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। বাবার মৃত্যুর পর গত ১০ বছর ধরে মায়ের সঙ্গে দেবিদ্বার সদরে ওই ভাড়া বাসায় থাকতেন তিনি।
 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী ভাড়াটে ও বড়শালঘর গ্রামের জামসেদ মিয়ার ছেলে সাখাওয়াত হোসেন সানির (২৬) সঙ্গে আফরিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পেশায় ক্যামেরাম্যান সানির সঙ্গে মেয়ের এই সম্পর্ক মেনে নিতে পারেননি আফরিনের মা মরিয়ম বেগম। সানি ক্রমাগত আফরিনকে উত্ত্যক্ত করতেন—এমন দাবি করে গত রোববার দুই পরিবার ও বাড়ির মালিককে নিয়ে একটি সালিশি বৈঠক হয়। এরপর ক্ষুব্ধ হয়ে মা মরিয়ম বেগম মেয়েকে একা বাসায় রেখে বাবার বাড়ি চলে যান।
 

তবে বাড়ির মালিক শাহ আলম খান জানান, ছেলে-মেয়ে উভয়েই বিয়েতে রাজি থাকায় সোমবার দুই পক্ষের অভিভাবকদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এ ঘটনা ঘটে যায়।
 

জানা যায়, সোমবার সকালে সানি খুদে বার্তার বিষয়টি সৌদিপ্রবাসী আফরিনের ভাই আজাদকে জানান। সানি জানান যে তাঁর (সানির) পরিবার এই বিয়ে মানবে না, ফলে আফরিন আত্মহত্যা করতে পারেন। পরে বিদেশের মাটি থেকে ভাই আজাদের ফোন পেয়ে মা মরিয়ম বেগম দুপুরে তড়িঘড়ি করে বাসায় ফেরেন। কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে স্থানীয় লোকজন ও কারিগরদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে আফরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

 

নিহতের মা মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, ‘সানি আমার মেয়েকে নানাভাবে অতিষ্ঠ করে তুলেছিল। আমার মেয়ের এই অকালমৃত্যুর জন্য সানিই সম্পূর্ণ দায়ী, আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’
 

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠিয়েছে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হচ্ছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক তদন্তে পারিবারিক মনোমালিন্য এবং প্রেমের সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যায় প্ররোচনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪