শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফের চালু হলো ভোটার এলাকা স্থানান্তর, যেভাবে আবেদন করবেন অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, কারা পাবেন? আলোচিত সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ একই মঞ্চে ট্রাম্প ও পেজেশকিয়ানের ভাষণ: অনিশ্চিত ইরান যুদ্ধের পরিণতি জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মৃত ইউপি সদস্যের ছেলের ‘মেম্বারগিরি’, কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

পরিচয় পাল্টে ভারতের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন হাদি হত্যার নির্দেশদাতা তাজুল

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১০:৩৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ১০:৩৮:৪৬ পূর্বাহ্ন
পরিচয় পাল্টে ভারতের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন হাদি হত্যার নির্দেশদাতা তাজুল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার নির্দেশদাতা এবং যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী ভারতে আত্মগোপনে রয়েছেন। সেখানে নাম ও বয়স পাল্টে ভুয়া নথির মাধ্যমে তিনি এখন ভারতীয় নাগরিকত্ব পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 

সংবাদমাধ্যম স্টার নিউজের হাতে আসা বেশ কিছু গোপন নথির বরাতে মঙ্গলবার (১১ আগস্ট) এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
 

গত ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নাম উঠে আসে।
 

হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক রয়েছেন। এদিকে এই ঘটনায় সরাসরি জড়িত ছাত্রলীগ নেতা শুটার ফয়সাল এবং মোটরসাইকেল চালক যুবলীগ নেতা আলমগীরকে ইতোমধ্যেই ভারতে গ্রেপ্তার করা হয়েছে।
 

ফাঁস হওয়া নথিপত্র থেকে জানা যায়, বাংলাদেশি পাসপোর্টে 'তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী' নাম থাকলেও ভারতে তিনি 'মহিউদ্দীন চৌধুরী' নামে আধার কার্ড তৈরি করেছেন। সেখানে বাবার নাম 'নজরুল ইসলাম চৌধুরী'র বদলে লিখেছেন 'নজরুল উদ্দিন চৌধুরী'।
 

শুধু নামই নয়, তিনি নিজের বয়সও ৫ বছর কমিয়েছেন। বাংলাদেশি পাসপোর্টে তার জন্মতারিখ ৫ জুলাই ১৯৮৩ হলেও, ভারতীয় নথিতে তা ১৯৮৮ সাল দেখানো হয়েছে।

 

ভুয়া ওই আধার কার্ডে ঠিকানা হিসেবে পশ্চিমবঙ্গের কলকাতার খিদিরপুরের বুখলেস রোডের একটি অ্যাপার্টমেন্টের কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি কলকাতার দসদ্রমের ‘পূরতী একুয়া’ নামের একটি আবাসনের ফ্ল্যাটে বসবাস করলেও, গ্রেফতার এড়াতে ঘন ঘন নিজের অবস্থান পাল্টাচ্ছেন।
 

স্টার নিউজের তথ্যমতে, আকরাম আলী ওরফে ভিকি নামের এক ব্যক্তির সঙ্গে ভারতে ব্যবসা শুরু করেছেন তাজুল। মূলত এই ভিকিই তাকে ভারতীয় নাগরিকত্ব পেতে সব ধরনের সহায়তা করছেন।
 

হাদি হত্যার ঘটনায় ডিবির দেওয়া ১৭ জনের চার্জশিটের ওপর বাদীপক্ষ নারাজি দেওয়ায় বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। এ মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভারতে আটক আসামিদের দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 

এ বিষয়ে সিআইডি’র বিশেষ পুলিশ সুপার ড. জসীম উদ্দীন খান জানান, ফৌজদারি মামলার তদন্তের ক্ষেত্রে অভিযুক্তের সঠিক পরিচয় শনাক্ত করা অত্যন্ত জরুরি। তিনি অন্য দেশে গিয়ে যত নামই ধারণ করুন না কেন, ওই ব্যক্তি প্রকৃত আসামি কি না, তা সবার আগে প্রপারলি যাচাই করে নেওয়া হবে।
 

তাজুলের বিরুদ্ধে অপরাধের অভিযোগ এটিই প্রথম নয়। এর আগে ওজন মাপার মেশিনে বোমা রাখার অভিযোগে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনেও মামলা দায়ের করেছিল পুলিশ। চিহ্নিত এই অপরাধীর ভিনদেশের নাগরিকত্ব পাওয়ার চেষ্টার খবরে তাই জনমনে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফের চালু হলো ভোটার এলাকা স্থানান্তর, যেভাবে আবেদন করবেন

ফের চালু হলো ভোটার এলাকা স্থানান্তর, যেভাবে আবেদন করবেন