শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ হরমুজ প্রণালি বন্ধ: সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও দুই বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি, থানায় মায়ের অভিযোগ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া চরম বৈষম্যমূলক: ভিপি সাদিক কায়েম জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের শুরু ‘পাকিস্তান সফর কবে’, সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন প্রধানমন্ত্রী কোরআনের দৃষ্টিতে সুখের সংজ্ঞা কী? জরুরি সামরিক বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ফের চালু হলো ভোটার এলাকা স্থানান্তর, যেভাবে আবেদন করবেন অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, কারা পাবেন? আলোচিত সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১০:২৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ১০:২৮:৩২ পূর্বাহ্ন
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী এক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেইসঙ্গে আহত হয়েছেন আরও কয়েক শতাধিক মানুষ।
 

মঙ্গলবার (১১ আগস্ট) কলম্বিয়ার অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিজের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
 

প্রতিবেদনে বলা হয়, ৭ দশমিক ৪ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৫৭০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 

ভূমিকম্পের তীব্রতায় কালি শহরের একটি হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডসহ বেশ কয়েকটি স্থাপনা প্রায় পুরোপুরি ধসে পড়েছে।
 

ধসে পড়া ভবনগুলোর নিচে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।
 

ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি উদ্ধারকাজে গতি আনতে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
 

সিএনএন জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার অনুন্নত পশ্চিমাঞ্চলীয় এলাকা সান হোসে দেল পালমারে। এটি রাজধানী বোগোতা থেকে প্রায় দেড়শ মাইল পশ্চিমে অবস্থিত।
 

মূল আঘাত পশ্চিমাঞ্চলে হলেও ভূমিকম্পের সময় রাজধানী বোগোতাতেও প্রচণ্ড কম্পন অনুভূত হয়। তীব্র আতঙ্কে সেসময় শহরের বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে মানুষজন দ্রুত বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা

অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা