শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, কারা পাবেন? আলোচিত সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ একই মঞ্চে ট্রাম্প ও পেজেশকিয়ানের ভাষণ: অনিশ্চিত ইরান যুদ্ধের পরিণতি জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মৃত ইউপি সদস্যের ছেলের ‘মেম্বারগিরি’, কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

এসএসসিতে অকৃতকার্য: গোপালগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৮:১৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৮:১৬:৫০ পূর্বাহ্ন
এসএসসিতে অকৃতকার্য: গোপালগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা

সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য (ফেল) হয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে অভি বিশ্বাস (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 

নিহত অভি বিশ্বাস ওই গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে। সে স্থানীয় বেদগ্রাম উচ্চবিদ্যালয় থেকে এ বছর মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফল ঘোষণায় অভি জানতে পারে যে সে অকৃতকার্য হয়েছে। কাঙ্ক্ষিত ফল না পেয়ে সে মানসিকভাবে চরম ভেঙে পড়ে। হতাশা থেকে একপর্যায়ে দুপুরের দিকে নিজ ঘরের ভেতর সে আত্মহত্যার পথ বেছে নেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
 

খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, কারা পাবেন?

অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, কারা পাবেন?