সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে নেদারল্যান্ডসে বিশাল বিক্ষোভ বিকেল সাড়ে ৩টায় বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নেতানিয়াহু ও আইজেনকটের নীতিতে তেমন পার্থক্য নেই: ট্রাম্প নিউইয়র্কে প্রথম বাংলাদেশি-আমেরিকান সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা সাঈদ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, দায়িত্বে সালাম-রবিন বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য এডিনবার্গের ডাচেস রিজার্ভ কমায় বাড়ছে ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই পাঠানো যাবে অনুষ্ঠানের আমন্ত্রণ নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গ্যাসের আগুন, আহত শিক্ষার্থী বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান, পরীমণিকে আইনি নোটিশ প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ছাত্রদল নেতা জিকুর উদ্যোগ জাবিপ্রবির বিজয় ২৪ হলের ছাদ পরিষ্কার জাবিপ্রবিতে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন ওয়াহিদা আক্তা টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান, তিন মরদেহের সন্ধান ইউটিউবের নেভিগেশন বারে নতুন নকশা, বিরক্ত ব্যবহারকারীরা ‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?’ প্রশ্ন জামায়াত আমিরের গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মাসে মিলবে ১৫০ টাকা মোবাইল বিল ‘শিশুরা বাংলাদেশের অ্যাম্বাসেডর ও মালিক’, খুলনায় প্রধানমন্ত্রী

শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৮:২৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৮:২৭:৩৯ অপরাহ্ন
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে পুনরায় ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এই প্রস্তাবের প্রতিবাদে আজ সোমবার (১০ আগস্ট) রাতে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেছেন ডাকসুর নেতারা।
 

বৃষ্টির মধ্যে আয়োজিত এই বিক্ষোভে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
 

ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীরা ‘বাণিজ্য না শিক্ষা, শিক্ষা শিক্ষা’, ‘টাকা না মেধা, মেধা মেধা’, ‘কমিটি না মেধা, মেধা মেধা’, ‘চাচা না চাকরি, চাকরি চাকরি’ এবং ‘মামা না চাকরি, চাকরি চাকরি’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি বা স্থানীয় বোর্ডের মাধ্যমে শিক্ষক নিয়োগের পুরোনো পদ্ধতি ফিরিয়ে আনার প্রস্তাব ওঠে। এই প্রস্তাব প্রকাশ্যে আসার পর থেকে শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশীসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা ফিরে গেলে শিক্ষক নিয়োগে পুনরায় আর্থিক লেনদেন, দুর্নীতি ও স্বজনপ্রীতি শুরু হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে নেদারল্যান্ডসে বিশাল বিক্ষোভ

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে নেদারল্যান্ডসে বিশাল বিক্ষোভ