রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৮:২৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৮:২৭:৩৯ অপরাহ্ন
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে পুনরায় ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এই প্রস্তাবের প্রতিবাদে আজ সোমবার (১০ আগস্ট) রাতে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেছেন ডাকসুর নেতারা।
 

বৃষ্টির মধ্যে আয়োজিত এই বিক্ষোভে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
 

ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীরা ‘বাণিজ্য না শিক্ষা, শিক্ষা শিক্ষা’, ‘টাকা না মেধা, মেধা মেধা’, ‘কমিটি না মেধা, মেধা মেধা’, ‘চাচা না চাকরি, চাকরি চাকরি’ এবং ‘মামা না চাকরি, চাকরি চাকরি’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি বা স্থানীয় বোর্ডের মাধ্যমে শিক্ষক নিয়োগের পুরোনো পদ্ধতি ফিরিয়ে আনার প্রস্তাব ওঠে। এই প্রস্তাব প্রকাশ্যে আসার পর থেকে শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশীসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা ফিরে গেলে শিক্ষক নিয়োগে পুনরায় আর্থিক লেনদেন, দুর্নীতি ও স্বজনপ্রীতি শুরু হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার