সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে গাঁজাসহ দুইজন আটক, পুলিশের কাছে সোপর্দ এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক রিয়াদে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু: ১০ জন নওগাঁর, ৩ জন নাটোরের যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান এসএসসির ফল প্রকাশ আজ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে পাবনায় মানববন্ধন কর্মসূচিতে হামলা, গুলিতে আহত ১ পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি ও ভিসা সুবিধা নিয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দেবীদ্বারে গৃহকর্ত্রীকে ৯ টুকরো করে হত্যা, ভাড়াটে লাইলি আটক দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা সরকারের প্রধান দায়িত্ব: মহেশখালীতে প্রধানমন্ত্রী ​প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে স্ত্রীর অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক চুকালেন স্বামী আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ আগস্টকে ‘সাংবিধানিক প্রতিবিপ্লব দিবস’ ঘোষণা গণবিপ্লবী উদ্যোগের বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, ফ্লাইট-সংকট ও টিকিটের দাম কমার আশা কুমিল্লা দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩ অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকায় সিনেমা ছাড়তে হয় নীহারিকাকে! রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের অভিযান, গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু: ১০ জন নওগাঁর, ৩ জন নাটোরের

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৮:২৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৮:২৩:৩১ পূর্বাহ্ন
রিয়াদে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু: ১০ জন নওগাঁর, ৩ জন নাটোরের

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন নওগাঁর আত্রাই উপজেলার এবং ৩ জন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

নিহত নওগাঁর ১০ জন হলেন—আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল ও উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ।
 

অন্যদিকে, নাটোরের নিহত তিনজন হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের শামীম হোসেন, শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের রবিউল আউয়াল।
 

জানা যায়, গতকাল রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। জীবিকার তাগিদে দেশ ছেড়ে যাওয়া এসব মানুষ ওই কারখানাতেই কাজ করতেন। প্রবাসে স্বজনদের এমন করুণ মৃত্যুতে তাঁদের পরিবারে শোকের মাতম চলছে। অনেকেই এখনো স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।
 

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আগুনে পুড়ে আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
 

এদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর মো. রেজা রাব্বির বরাতে জানানো হয়, অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন মারা গেছেন বলে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চিত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, মৃত ব্যক্তিদের সবাই বাংলাদেশি।
 

সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, ‘জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত আমাদের এ প্রবাসী ভাইদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাঁদের অবদান অপরিসীম।’
 

মন্ত্রী আরও জানান, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে গাঁজাসহ দুইজন আটক, পুলিশের কাছে সোপর্দ

বাঘাইছড়িতে গাঁজাসহ দুইজন আটক, পুলিশের কাছে সোপর্দ