রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় মানববন্ধন কর্মসূচিতে হামলা, গুলিতে আহত ১ পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি ও ভিসা সুবিধা নিয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দেবীদ্বারে গৃহকর্ত্রীকে ৯ টুকরো করে হত্যা, ভাড়াটে লাইলি আটক দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা সরকারের প্রধান দায়িত্ব: মহেশখালীতে প্রধানমন্ত্রী ​প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে স্ত্রীর অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক চুকালেন স্বামী আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ আগস্টকে ‘সাংবিধানিক প্রতিবিপ্লব দিবস’ ঘোষণা গণবিপ্লবী উদ্যোগের বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, ফ্লাইট-সংকট ও টিকিটের দাম কমার আশা কুমিল্লা দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩ অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকায় সিনেমা ছাড়তে হয় নীহারিকাকে! রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের অভিযান, গাঁজাসহ তরুণ গ্রেপ্তার চলনবিলের পর্যটন সম্ভাবনা যাচাইয়ে সিরাজগঞ্জে বিমান ও পর্যটনমন্ত্রী তনু হত্যা মামলা: জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার সিন্ডিকেট করে কৃষকদের ক্ষতি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাল: ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি তুরস্ক-পাকিস্তানের সঙ্গে চুক্তি করেও সৌদি নিরাপত্তা পাবে না: ইব্রাহিম রেজায়ি ইরানে সরকার পতনচেষ্টা ব্যর্থ: মোসাদের দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত যুক্তরাজ্যে সামাজিক মাধ্যমে ‘কারফিউ’: ৮৫ শতাংশ কিশোর-কিশোরীই মানতে নারাজ

জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:৩৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:৩৮:২০ অপরাহ্ন
জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘Local Action, Global Goals: ESDO's Experience through Professional Social Work Lens’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। মূল বক্তা ছিলেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী।

মূল বক্তা ড. মুহম্মদ শহীদ উজ জামান ‘Local Action, Global Goals: ESDO's Experience through Professional Social Work Lens’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে পেশাদার সমাজকর্মের ভূমিকা, স্থানীয় জনগণের অংশগ্রহণ, সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার ও ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সমাজকর্মের বিকাশের ধারাবাহিকতায় ESDO-এর কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।

প্রবন্ধে জানানো হয়, ১৯৮৮ সালের বন্যা-পরবর্তী স্বেচ্ছাসেবী উদ্যোগ হিসেবে ESDO-এর যাত্রা শুরু হয়। বর্তমানে সংস্থাটি দেশের আটটি বিভাগ, ৫৬টি জেলা ও ৪২২টি উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নারী ক্ষমতায়ন, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন। দেশের অধিকাংশ শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি টিউশন ও পার্টটাইম চাকরির সঙ্গে যুক্ত থাকায় ব্যবহারিক কাজের সুযোগ সীমিত। ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপের ব্যবস্থা করা গেলে তারা আগ্রহ নিয়ে হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমাজকর্মের প্রত্যাশিত সংযোগ এখনো তৈরি হয়নি। শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। বাধ্যতামূলক ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উভয়ই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, বিভিন্ন গবেষণা ও আবিষ্কারকে সমাজে কার্যকরভাবে প্রয়োগ করতে সামাজিক সম্পৃক্ততা প্রয়োজন। এ ক্ষেত্রে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু জ্ঞানচর্চার মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মো. অলি উল্লাহ চৌধুরী বলেন, ক্লাসরুমে অর্জিত সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান মানুষের ভাগ্যোন্নয়নে কীভাবে কাজে লাগানো যায়, তা শিক্ষার্থীদের বুঝতে হবে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নসহ বিভিন্ন সংকট মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে SDGs অর্জনের লক্ষ্যে স্থানীয় পর্যায়ের মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ‘Local Actions’-এর মাধ্যমে এ লক্ষ্য অর্জনে সমাজকর্মের শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মোছা. উম্মে হানী কুলসুম এবং সঞ্চালনায় ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক তাইয্যেবা তাবাসসুম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, উন্নয়নকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাঠভিত্তিক শিক্ষা, জলবায়ু পরিবর্তন ও বিশ্ববিদ্যালয়-উন্নয়ন সংস্থার অংশীদারত্ব নিয়ে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পাবনায় মানববন্ধন কর্মসূচিতে হামলা, গুলিতে আহত ১

পাবনায় মানববন্ধন কর্মসূচিতে হামলা, গুলিতে আহত ১