বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল

দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা সরকারের প্রধান দায়িত্ব: মহেশখালীতে প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৫:৫৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৫:৫৯:৩৬ অপরাহ্ন
দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা সরকারের প্রধান দায়িত্ব: মহেশখালীতে প্রধানমন্ত্রী

দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা বর্তমান সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বর্তমান সরকারকে এ দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই এ দেশের মানুষকে দেখে রাখা এবং তাদের পাশে থাকা এই সরকারের প্রধান দায়িত্ব।’
 

আজ রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালীতে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সরকারের দায়িত্ব হচ্ছে দেশের মা-বোনদের পাশে থাকা, সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা, অসুস্থদের যথাযথ চিকিৎসা দেওয়া এবং তরুণ, যুবক, নারী ও পুরুষ নির্বিশেষে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা।’
 

সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বন্যা ও অতিবৃষ্টির কারণে কিছুদিন আগে এই এলাকায় বহু মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে আজ আমরা ১০০ গরিব ও দুস্থ পরিবারের হাতে নতুন ঘরের চাবি বুঝিয়ে দিতে পেরেছি।’ এ ছাড়া সরকারের পক্ষ থেকে আরও অনেক দুস্থ মানুষকে আর্থিক সহায়তা ও দুস্থ নারীদের চাল দিয়ে সহযোগিতা করা হয়েছে বলেও জানান তিনি।
 

নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় আমরা বলেছিলাম, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে আমরা মূল কয়েকটি কাজে হাত দেব। এর মধ্যে অন্যতম ছিল ঘরে ঘরে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছানো। আপনারা দেখেছেন, সরকার গঠনের এক মাসের মধ্যেই আমরা এর পাইলট প্রকল্পের কাজ শেষ করেছি। চলতি মাসের ১৬ তারিখ থেকে ফ্যামিলি কার্ডের মূল কাজ শুরু হচ্ছে।’
 

২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারের মায়ের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু এই উপজেলাতেই ১০ থেকে ১২ হাজার পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এই কার্যক্রম আগামী চার বছর ধরে চলবে এবং পর্যায়ক্রমে আরও অনেক মা-বোন এর আওতায় আসবেন।
 

ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্যও বিশেষ সুবিধার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মহেশখালীর লবণচাষিদের হাতেও ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা করে লবণের একটি ন্যায্যমূল্য নির্ধারণ করা হয়েছে, যাতে চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
 

আগামী কিছুদিনের মধ্যেই লবণের সেই নতুন দাম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর ফলে লবণচাষি ভাইদের আর আগের মতো কষ্ট পোহাতে হবে না।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যে কারণ আজ দিন-রাত সমান

যে কারণ আজ দিন-রাত সমান