রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি ও ভিসা সুবিধা নিয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দেবীদ্বারে গৃহকর্ত্রীকে ৯ টুকরো করে হত্যা, ভাড়াটে লাইলি আটক দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা সরকারের প্রধান দায়িত্ব: মহেশখালীতে প্রধানমন্ত্রী ​প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে স্ত্রীর অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক চুকালেন স্বামী আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ আগস্টকে ‘সাংবিধানিক প্রতিবিপ্লব দিবস’ ঘোষণা গণবিপ্লবী উদ্যোগের বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, ফ্লাইট-সংকট ও টিকিটের দাম কমার আশা কুমিল্লা দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩ অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকায় সিনেমা ছাড়তে হয় নীহারিকাকে! রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের অভিযান, গাঁজাসহ তরুণ গ্রেপ্তার চলনবিলের পর্যটন সম্ভাবনা যাচাইয়ে সিরাজগঞ্জে বিমান ও পর্যটনমন্ত্রী তনু হত্যা মামলা: জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার সিন্ডিকেট করে কৃষকদের ক্ষতি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাল: ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি তুরস্ক-পাকিস্তানের সঙ্গে চুক্তি করেও সৌদি নিরাপত্তা পাবে না: ইব্রাহিম রেজায়ি ইরানে সরকার পতনচেষ্টা ব্যর্থ: মোসাদের দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত যুক্তরাজ্যে সামাজিক মাধ্যমে ‘কারফিউ’: ৮৫ শতাংশ কিশোর-কিশোরীই মানতে নারাজ ফেসবুকে যুক্ত হলো বিকাশ

দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা সরকারের প্রধান দায়িত্ব: মহেশখালীতে প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৫:৫৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৫:৫৯:৩৬ অপরাহ্ন
দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা সরকারের প্রধান দায়িত্ব: মহেশখালীতে প্রধানমন্ত্রী

দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা বর্তমান সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বর্তমান সরকারকে এ দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই এ দেশের মানুষকে দেখে রাখা এবং তাদের পাশে থাকা এই সরকারের প্রধান দায়িত্ব।’
 

আজ রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালীতে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সরকারের দায়িত্ব হচ্ছে দেশের মা-বোনদের পাশে থাকা, সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা, অসুস্থদের যথাযথ চিকিৎসা দেওয়া এবং তরুণ, যুবক, নারী ও পুরুষ নির্বিশেষে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা।’
 

সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বন্যা ও অতিবৃষ্টির কারণে কিছুদিন আগে এই এলাকায় বহু মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে আজ আমরা ১০০ গরিব ও দুস্থ পরিবারের হাতে নতুন ঘরের চাবি বুঝিয়ে দিতে পেরেছি।’ এ ছাড়া সরকারের পক্ষ থেকে আরও অনেক দুস্থ মানুষকে আর্থিক সহায়তা ও দুস্থ নারীদের চাল দিয়ে সহযোগিতা করা হয়েছে বলেও জানান তিনি।
 

নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় আমরা বলেছিলাম, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে আমরা মূল কয়েকটি কাজে হাত দেব। এর মধ্যে অন্যতম ছিল ঘরে ঘরে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছানো। আপনারা দেখেছেন, সরকার গঠনের এক মাসের মধ্যেই আমরা এর পাইলট প্রকল্পের কাজ শেষ করেছি। চলতি মাসের ১৬ তারিখ থেকে ফ্যামিলি কার্ডের মূল কাজ শুরু হচ্ছে।’
 

২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারের মায়ের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু এই উপজেলাতেই ১০ থেকে ১২ হাজার পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এই কার্যক্রম আগামী চার বছর ধরে চলবে এবং পর্যায়ক্রমে আরও অনেক মা-বোন এর আওতায় আসবেন।
 

ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্যও বিশেষ সুবিধার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মহেশখালীর লবণচাষিদের হাতেও ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা করে লবণের একটি ন্যায্যমূল্য নির্ধারণ করা হয়েছে, যাতে চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
 

আগামী কিছুদিনের মধ্যেই লবণের সেই নতুন দাম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর ফলে লবণচাষি ভাইদের আর আগের মতো কষ্ট পোহাতে হবে না।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি ও ভিসা সুবিধা নিয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ

পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি ও ভিসা সুবিধা নিয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ