বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল সাংসদ গাজী নজরুলের পদ থাকবে কি না, যা বললেন ইসি সচিব ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের তিন লাখ টাকার জন্য বন্ধুকে খুন, লাশ গুম করে পরিবারের সঙ্গেই থানায় যান মাসুম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের দেওয়া বিতর্কিত সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের ইতিবাচক ধারা, ১৯ দিনে এল ১৮৭ কোটি ডলার স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি

বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, ফ্লাইট-সংকট ও টিকিটের দাম কমার আশা

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৬:৫৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৬:৫৫:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, ফ্লাইট-সংকট ও টিকিটের দাম কমার আশা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ এবং দীর্ঘদিনের বিভিন্ন জটিলতা নিরসনে নতুন দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি (এয়ার সার্ভিসেস অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সপ্তাহে ফ্লাইটের সংখ্যা ৪৯টি থেকে বাড়িয়ে ৮৫টিতে উন্নীত করা হলো।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সপ্তাহে অতিরিক্ত ৩৬টি ফ্লাইট পরিচালনার প্রস্তাব সৌদি আরবের কাছে উপস্থাপন করা হয়। সৌদি কর্তৃপক্ষ এতে সম্মতি দেওয়ায় নতুন এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
 

এ বিষয়ে সৌদি আরব সফররত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হাসান সিদ্দিক জানান, আগে সপ্তাহে ৪৯টি ফ্লাইট পরিচালনার অনুমতি ছিল। নতুন চুক্তির ফলে সেটি ৮৫টি করা হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ হবে এবং টিকিটের সংকট ও উচ্চমূল্য কমবে। পাশাপাশি হজ ও ওমরাহ ফ্লাইট পরিচালনায় দীর্ঘদিনের জটিলতারও সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
 

জানা গেছে, গত ৩ আগস্ট বেবিচক চেয়ারম্যানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌদি আরব সফরে যায়। এই সফরেই দুই দেশের মধ্যে নতুন বিমান চলাচল চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হয়।

 

অতিরিক্ত ফ্লাইট চালুর ফলে দীর্ঘদিনের টিকিট-সংকট অনেকটাই কমবে। চাহিদার তুলনায় আসনসংখ্যা বাড়ায় টিকিটের অস্বাভাবিক মূল্যও সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সৌদি আরবে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী, ওমরাহ পালনকারী এবং ব্যবসায়ীরা আরও সহজে, দ্রুত ও সাশ্রয়ী খরচে যাতায়াত করতে পারবেন।
 

এ ছাড়া প্রতিবছর হজ মৌসুমে শেষ মুহূর্তে স্লট-সংকট, ফ্লাইট পুনঃতফসিল এবং পরিচালনাগত জটিলতার কারণে হাজিদের যে দুর্ভোগ সৃষ্টি হয়, নতুন চুক্তির মাধ্যমে তা-ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। চুক্তিতে স্থায়ী ও কার্যকর স্লট ব্যবস্থাপনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

দীর্ঘদিন ধরে বাংলাদেশি বিমান সংস্থাগুলো, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনস সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সুবিধাজনক সময়ে অবতরণ ও উড্ডয়নের স্লট পেতে সমস্যার সম্মুখীন হয়ে আসছে। অনেক ক্ষেত্রে গভীর রাত বা অনুপযুক্ত সময়ে স্লট পাওয়ায় পরিচালন ব্যয় বাড়ার পাশাপাশি যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হয়েছে।
 

এই সমস্যা সমাধানে বাংলাদেশের প্রতিনিধিদলটি সৌদি আরবের স্লট নির্ধারণকারী কর্তৃপক্ষের (সৌদি স্লট ম্যানেজমেন্ট) সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলার প্রতিনিধিরা তাঁদের অপারেশনাল বা পরিচালনাগত সমস্যাগুলো তুলে ধরেন এবং বাস্তবসম্মত সময়সূচি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো