বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল সাংসদ গাজী নজরুলের পদ থাকবে কি না, যা বললেন ইসি সচিব ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের তিন লাখ টাকার জন্য বন্ধুকে খুন, লাশ গুম করে পরিবারের সঙ্গেই থানায় যান মাসুম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের দেওয়া বিতর্কিত সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের ইতিবাচক ধারা, ১৯ দিনে এল ১৮৭ কোটি ডলার স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকায় সিনেমা ছাড়তে হয় নীহারিকাকে!

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৩:১৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৩:১৩:৩৭ অপরাহ্ন
অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকায় সিনেমা ছাড়তে হয় নীহারিকাকে!

জনপ্রিয় কনটেন্ট নির্মাতা থেকে এখন চলচ্চিত্র অভিনেত্রী নীহারিকা এনএম। তবে তাঁর এই পথচলা খুব একটা সহজ ছিল না। পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আপত্তি থাকায় একসময় বড় সিনেমার সুযোগ হারাতে হয়েছিল তাঁকে।
 

গত ৩০ জুলাই মুক্তি পেয়েছে নীহারিকার প্রথম বলিউড সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’। সিনেমাটির মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরু, প্রত্যাখ্যান আর কঠিন সিদ্ধান্তের নানা গল্প শোনান তিনি।
 

কনটেন্ট নির্মাতা হিসেবে জনপ্রিয় হওয়ার আগেই অভিনয়কে পেশা হিসেবে নিতে চেয়েছিলেন নীহারিকা। সেই লক্ষ্যেই কয়েক বছর আগে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। তবে বলিউডে শুরুটা তাঁর জন্য মসৃণ ছিল না।
 

নীহারিকার ভাষ্য, হিন্দি চলচ্চিত্রে নারীদের জন্য যে সৌন্দর্যের মানদণ্ড তৈরি করা হয়েছে, সেটা তাঁকে হতাশ করেছিল। তিনি বলেন, ‘প্রথমে আমি বলিউডেই চেষ্টা করেছিলাম। কিন্তু নারীদের চেহারা, গায়ের রং কিংবা সৌন্দর্য নিয়ে যেসব প্রত্যাশা ছিল, সেগুলো আমার ভালো লাগেনি। মনে হয়েছিল, এই লড়াইটা আমি করতে চাই না। তা ছাড়া জায়গাটাও ছিল খুব প্রতিযোগিতাপূর্ণ।’
 

বলিউডে হতাশ হয়ে এরপর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে মনোযোগ দেন নীহারিকা। নির্মাতা কার্তিক সুব্বারাজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্টোন বেঞ্চ ফিল্মস’-এর সঙ্গে তিনটি সিনেমার চুক্তি করেন তিনি। কিন্তু সেই চুক্তিই পরে তাঁর আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। কারণ, চুক্তির মাঝামাঝি সময়ে দক্ষিণের আরও বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু চুক্তির বাধ্যবাধকতার কারণে সেগুলো করা হয়ে ওঠেনি।
 

সাক্ষাৎকারে নীহারিকা আরও জানান, একজন নামকরা পরিচালকের সিনেমাতে অভিনয়ের জন্য অডিশন, লুক টেস্ট—সবকিছু শেষ হয়েছিল। এমনকি চুক্তিপত্রেও সই করেছিলেন তিনি। কিন্তু পরে চুক্তিতে থাকা একটি অন্তরঙ্গ দৃশ্যসংক্রান্ত শর্ত নিয়ে আপত্তি জানান তিনি।
 

নীহারিকা বলেন, ‘আমি স্পষ্ট করে বলেছিলাম, পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমি স্বচ্ছন্দ নই। প্রযোজনা সংস্থা বিষয়টি মেনে নিয়েছিল এবং বডি ডাবল ব্যবহার করার পরিকল্পনা করেছিল। কিন্তু সহশিল্পী বডি ডাবলের সঙ্গে ওই দৃশ্যটি করতে রাজি ছিলেন না। সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এরপর পরিস্থিতি এমন দাঁড়াল যে হয় দৃশ্যটি আমাকে করতে হবে, নয়তো সিনেমা ছাড়তে হবে।’
 

শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থেকে সিনেমাটি থেকে সরে দাঁড়ান নীহারিকা। তবে সাক্ষাৎকারে তিনি ওই পরিচালক বা সেই সহশিল্পীর নাম প্রকাশ করেননি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো